Profile Photo

Himadrika Jahan ShuvraOffline

  • Himadrika-Jahan-Shuvra
  • Profile picture of Himadrika Jahan Shuvra

    Himadrika Jahan Shuvra

    • 5 years, 1 month ago

    আমি
    আমি ঐ গৃহবধুর সন্ধ্যা বেলার
    সন্ধ্যাপ্রদীপের আলো
    আমি সপ্ন রাজ্যের সপ্নপরি
    সপ্নটাকে জালো।
    আমি কিশোরীর ঐ হারিয়ে যাওয়া
    পায়েরই এক নুপুর।
    আমি কিশোরের ঐ ফুল হাতে নিয়ে
    দারিয়ে থাকার দুপুর ।
    আমি কবি নজরুল ও জসীম উদ্দীনের
    হাতের কলমখানা,
    আমি মাইকেলের ঐ দেশের জন্য
    লেখা ভালবাসার কবিতা।
    আমি কিশোরীর ঐ চুল থেকে পড়া
    ছোট্ট একটি কিলিপ।
    আমি নতুন ভোরের নতুন সূর্য
    নতুন আলোর ঝিলিক।
    আমি ঐ নতুন দিনের সূর্য ওঠা
    নতুন আলোর ভোর,
    আমি দ্বিগবিদিকে হারিয়ে যাওয়া
    নতুন আলোর ঘোর।
    আমি সকালবেলার বয়ে যাওয়া
    নির্মল ঐ বাতাস ,
    আমি নীল আকাশে ছেয়ে যাওয়া
    শুভ্র মেঘের আকাশ।
    আমি দুপুর বেলার নাইতে যাওয়া
    কৃষকের ঐ গামছা।
    আমি নদীর ওপর বয়ে চলা
    নৌকার ঐ পালটা ।
    আমি বিকেলের ঐ নদীর তীরের
    চরের নরম কাদা।
    আমি সন্ধ্যাবেলার পশ্চিমাকাশের
    ঐ সন্ধ্যাতারাটা।
    আমি সন্ধ্যাবেলার সন্ধ্যাতারা
    ঐ আকাশের চাঁদ,
    আমি রুপোর চাঁদের রুপালি কিরন
    জোৎস্না ভরা রাত।

    22
    16 Comments
Skip to toolbar