Profile Photo

Himel AhmedOffline

  • himelahmed
  • Profile picture of Himel Ahmed

    Himel Ahmed

    • 2 hours, 4 minutes ago

    ক্যালেন্ডারের পাতায় বিশেষ কিছুই নেই-
    নেই পত্রিকা বা ম্যাগাজিনেও-
    শহরের অলি গলিই বিশেষ টান –
    ফুরিয়ে গিয়েছে সেই কবেই।
    উঠোনে আমনের ধান,
    বিরহের আঙিনা বাড়িই জব্ধ গোলা,
    বুনো প্রজাপতির নিঃসঙ্গ বিকেলে-
    আমাদের আর কিছুই নেই-
    জলপিপি আসেনা এখানে-
    বেনেবউ লাল লজ্জায় গুটিয়ে নিয়েছে-
    ডুমুরের ডালে বসন্তবৌরি কই?

    ধলেশ্বরী বয়ে যায় যেখানে-
    রুপোলী কাঁচের মতন শিশির কণা ভোরের-
    কাসাব্লাঙ্কা বা সামারকন্দ এখানে –
    মলয়পবনেও খানিক স্বস্তি আর কই?

    শেফালী ঝড়া উঠোনে খালি পা,
    চালকুমড়োর ডালে যেক’টা বোকা পাখিরা-
    ব্যথাতুর হৃদয়ের গান গায়-
    সেখানেও আমাদের বিশেষ আর কিছুই নেই-
    আমবেগুনের মাঠ ধরে –
    যে প্রবীন হেঁটে বহুদূর যায়-
    যে ঢিলে চামড়ায় –
    ভোমর চাতকের জাতক রঙ গুলো ফুটে উঠে-
    আরো গাঢ় থেকে গাঢ়-
    যে নবীনতম কিশোরী প্রহেলিকা পহেলায়-
    শাড়ি গুটিয়ে হাঁটতে শিখে-
    ওখানে আমাদের বিশেষ টান আর কই?

    বুকের ভিতরে এক গভীর ক্ষত-
    শতাব্দীর পুরোনো জীর্ণশীর্ণ
    হাওয়া বদলে আমরা এখন প্রায় অভ্যস্ত-
    সম্ভবত আমাদের কথা ফুরিয়ে গিয়েছে-
    দিন ফুরানোর মত –
    মাস ফুরানোর মত-
    বছর ফুরানোর মত-

Friends

Profile Photo
shoumenkumar paul
@shoumenkumarpaul
Profile Photo
mithila jannat
@mithilajannat
Profile Photo
Ms Shanta
@msshanta
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar