-
মাঝে মাঝে জোছনা ঠিকরে পড়ছে জানালা দিয়ে,
নির্ঘুম চোখে আকাশের দিকে তাকিয়ে,
অপলক দৃষ্টিতে তাকিয়ে,
ভাবছি তোমার কথা।ঝিরিঝিরি বাতাস বইছে দক্ষিন কোনে,
হাসনাহেনা সাক্ষি দিচ্ছে রাতের গভীরতার,
তার সুবাসে মন পাগল আমার।এমন ক্ষনে মন চায়
তোমায় ভালোবাসতে আমার প্রিয় চাঁদ।পৃথিবী সুন্দর, সুন্দর তুমি,
সুন্দরতমেষু তোমায় ভালোবাসি আমি।
মন চায় তোমায় কাছে পেতে
পারিনি কাছে টানতে।
কারণ তুমি তো অনেক দূরে
ছুঁতে পারি না ওই চাঁদ।বাড়ছে রাতের গভীরতা,
বাড়ছে নিরবতা,
দু চোখে ঘুম নেই,
নির্ঘুম সরলতা।মলিন হচ্ছে চাঁদের আলো,
নিভে যাচ্ছে তারা,
একটু পরে ভোর হবে,
পাখিরা দেবে সাড়া।এ রকম প্রতিটি রাত নির্ঘুম আমার,
সাথে নিয়ে ভালোবাসা তোমার।হুমায়রা বিনতে জামাল ✍️
2 Comments
Friends
Mehreen Mannan
@mehreen-mannan
Abdullah-Al-Raiyan
@abdullah-al-raiyan
Kobithejunior
@kobithejunior
Saydul-Hasan
@saydul-hasan
Fazilatunnesa Nadia
@nadia-2
Dr.NazmaBegum
@dr-nazmabegum
MD.SAHIDUL ISLAM
@sohidbd
এস আফরোজ
@afrose-2022bdwriter
Md-Tushar
@md-tushar


হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে…!