Profile Photo

Hujaifa MuhammadOffline

  • Hujaifa-Muhammad
  • Profile picture of Hujaifa Muhammad

    Hujaifa Muhammad

    2 years, 2 months ago

    আমার পদ্য আমার গদ্য; আমার গান
    জানিনা তো তা পৌছাবে কি তোমার কান?
    আমার অন্তর আমার হৃদয়; আমার দিল
    ঘৃণায় পূর্ণ তোমার জন্য ইসরাইল।

    তোমার শক্তি তোমার সত্তা; সব বৃথা
    শিশুর হাসি কাড়লেই বুঝি যায় জেতা?
    মায়ের বুকে মারলে তো লাথি; মারলে কিল
    পরিণাম তুমি পাবেই পাবে ইসরাইল।

    যুদ্ধ তো নয় সন্ত্রাসী করে তোমার চোখ
    তোমার প্রতি অযুত হৃদের নিযুত ক্ষোভ,
    ঘৃণ্য তুমি, ঘৃণা-ই তোমার অন্তমিল…
    গর্ব তোমার খর্ব-ই হবে ইসরাইল।

    তোমার অস্ত্র; অশ্রু থেকেও পোক্ত নয়
    মারার পরে তোমার-ও হয় মরার ভয়,
    তাকাও তোমার বিমান-কামান; মিসাইল
    ধ্বংস তোমায় ডাকছে দেখো ইসরাইল।

    ৩১-০৫-২৪ইং,|| ধ্বংস তোমায় ডাকছে
    #হুযাইফা_মুহাম্মাদের_কবিতা

    4
    3 Comments

Hujaifa Muhammad

I'm a mock legend, History-making insanity; I am a secret meditator. "Hujaifa Muhammad" আমি 'উপহাস লওয়া কিংবদন্তী, ইতিহাস গড়া উন্মাদ; আমি 'গুপ্ত ধ্যানী-সুপ্ত জ্ঞানী.. "হুযাইফা মুহাম্মাদ"

Skip to toolbar