-
………..টাপুর-টুপুর…………
মেঘলা প্রভাত,মেঘলা দুপুর
আকাশ মেঘলা কালো।
সূর্য মেঘলা,চন্দ্র মেঘলা
মেঘলা রোদের আলো।
গাছ-গাছালি,পাখ-পাখালি
মেঘলা আজি সব !
মেঘলা হয়ে ভাসছে কানে
পাখির কলরব।
শুকিয়ে যা্ওয়া ডোবাগুলো
খিলখিলিয়ে হাসে !
না জানি আজ মেঘের কোলে
সব কিছু যায় ভেসে।
কৃষকরা সব হতাশ হয়ে
তাকিয়ে আকাশ পানে।
মেঘলা আকাশ হঠাৎ করে
কী করে কে জানে?
মেঘলা আকাশ মানছেনা তা
করছে টাপুর-টুপুর।
আধার ঘনে প্রভাত হলো
পেরিয়ে গেল দুপুর।
থামছেনাতো টাপুর-টুপুর
বাড়ছে কেবল স্রোত।
ভাসিয়ে নিল কৃষক বেটার
ধানি ভরা জোত।4 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
আবির রাইয়ান সামি
@abir-raiyan-sami



অনবদ্য বৃষ্টিকাব্য। শব্দ চয়ন ও ছন্দ লেখাটিকে অন্যমাত্রা দিয়েছে।