-
জীবনের অলিখিত ঘোষণাপত্র
আজমাইন ইনকিয়াতপড়ন্ত বিকেলের উড়ন্ত আকাশে,
এক পশলা বৃষ্টি আসিয়া গভীরে প্রবেশ করিয়া
ফাটা চপ্পলাকৃতির ন্যায় আঘাত হানিল
সেই মুক্ত অবকাশে।সেই মুখ কুললক্ষণহীন,
আজ্ঞে হ্যাঁ, সেই মুখ—
যেই মুখ কপাটবিহীন দুয়ারের মতো সহজলভ্য ছিল,
সেই মুখ আজ বদ্ধ দুয়ারের মাঝে সজ্জাহীন।অবকাশে বুঝাইবার চেষ্টা যে সিদ্ধ হইবে না,
তা যে নেতাজির মত হইবে,
তাহা ক্ষরিত করা ছিল খোলাসে।
তাই বলিবার বিন্দুমাত্র সদিচ্ছা, ইচ্ছের ডানা,
পরিপন্থী পথে পথরিত হইয়া এ কথাই বলি যে—জীবনে উদ্ধৃত হইয়া উদ্ধারিত হও,
তবে জীবন তোমাকে ডাকিয়া বলিবে—
“এই জীবন খোলাসে নয়,
গম্ভীরতাই পরিপূর্ণ।”যে পথ তোমারে ফিরায় বারবার,
সেই পথেই খুঁজিও নিজের পরিচয়।
নিস্তব্ধতার বুকেও শব্দ থাকে,
শুধু শুনিবার অবকাশ চাই।যে স্বপ্ন আজ অলিখিত রয়ে গেল,
কাল তাহাই হইবে ঘোষণার ভাষা।
জীবন কখনো সম্পূর্ণ ব্যাখ্যাত নয়—
অলিখিত পাতাতেই লুকায় তাহার আশা।7 Comments
Friends
অমিত
@amitroy
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Syed Farah
@syedfarah
Md Mofiz
@mdmofiz
Md. Ziaur Rahman
@md-ziaurrahman
Abdul Motaleb
@abdulmotaleb
Hussain Entazie
@hussainentazie
মো মবিনুল ইসলাম সিয়াম
@mobinulislam
prantik aronno
@prantikaronno


শুভকামনা নিরন্তর