Profile Photo

যুবক অনার্যOffline

  • jajan
  • Profile picture of যুবক অনার্য

    যুবক অনার্য

    3 months, 2 weeks ago

    একটি দেশের গল্প
    -যুবক অনার্য

    আমি একটি কবিতা লিখতে চাই
    কবিতায় থাকবে একটি দেশ
    সেই দেশ অন্য এক দেশের ফাঁদে পড়ে
    দুই টুকরো হবে
    একটি টুকরোর নাম বাংলাদেশ
    সেই টুকরো ফাঁদ পাতা দেশের কাছে পরাধীন হবে
    স্বাধীন হতে চেয়ে মানুষেরা গুম খুন লাশ হবে
    সেই দেশে একদিন একটি জুলাই বিপ্লব হবে
    একজন হাদি সেই দেশের মুখপাত্র হবে
    হাদিকে হত্যা করা হবে
    একদিন জুলাই বিপ্লব অস্বীকার করা হবে
    মুছে দিতে চাইবে জুলাইয়ের চিহ্ন যাবতীয়
    আন্দোলন মিছিল বিপ্লব
    স্বাধীনতা পেতে হলে সেই দেশের মানুষকে
    আবু সাঈদ মুগ্ধ আনাস ওসমান হাদি হতে হবে
    জুলাইয়ের মতো লাল দগদগে ক্ষত নিয়ে
    বিক্ষত হতে হতে
    সেই দেশ একদিন স্বাধীন বাংলাদেশ হবে
    তবে তার আগে কালো কালো অক্ষরে লেখা
    ধার করা সংবিধানটি ছুড়ে ফেলতে হবে
    প্রকাশের সময়:

    5
    2 Comments
    • প্রচন্ড আবেগ আর দ্রোহের আগুন ঝরে পড়ছে এই প্রতিটি শব্দে।

    • সাহিত্যিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ক্রমবর্ধমান আখ্যান কাঠামো। একটি দেশের জন্ম থেকে পরাধীনতা, বিপ্লব থেকে বিশ্বাসঘাতকতা, আবার নতুন জাগরণ, এই পুরো চক্রটি কবি মাত্র কয়েকটি লাইনে ধারণ করেছেন! অপূর্ব, কবির কলম চলুক অবিরত!

Skip to toolbar