তুলট | জালাল উদ্দিন মুহাম্মদ | Activity
আমার কথা বলো
টেকনাফ থেকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর
প্রমত্তা কর্ণফুলী ও সবুজ সুন্দরবনের কথা বলো।
দিব্য-রুদক-ভীম এর কথা বলো
সহস্রাব্দের শেকল বিরুদ্ধ সংগ্রাম;
পলি আর রক্ত মিশ্রিত উর্বরতার কথা বলো।
চিরকাল পরপুরুষের রঙ্গশালায় নৃত্যরত জননীর কথা বলো।
ধমনি শিরা উপশিরা;
সন্তান সম্মুখে বেআব্রু চিত হয়ে শুয়ে থাকা
লজ্জায় মৃত গঙ্গা তিস্তার কথা বলো।
আমাকে খুবলে খাওয়ার স্বপ্নে বিভোর
সীমান্তের শকুন’
লোলুপ রক্ত জিহ্বা, উড্ডীয়মান খেচরের কথা বলো।
আমার হৃদপিণ্ড লক্ষ করে আদিম চোষক- 
সরীসৃপের সম্রাজ্যবাদী হা-র
কথা বলো। 
আমার কথা বলো কবিতায়, তুমুল টকশোতে, দরাজ ভাষণে
আগুন স্লোগানে, দিগন্তে বিক্ষিপ্ত তরঙ্গে
রাজপথে, দেয়ালে দেয়ালে।
অবোধ সন্তানেরা
আমাকে ভুলে তোমরা কী করে পড়ে থাকো
যে যার প্রভুর সেজদায়!
আমার কথা বলো
টেকনাফ থেকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর
প্রমত্তা কর্ণফুলী ও সবুজ সুন্দরবনের কথা বলো।
দিব্য-রুদক-ভীম এর কথা বলো
সহস্রাব্দের শেকল বিরুদ্ধ সংগ্রাম;
পলি আর রক্ত মিশ্রিত উর্বরতার কথা বলো।
চিরকাল পরপুরুষের রঙ্গশালায় নৃত্যরত জননীর কথা বলো।
ধমনি শিরা উপশিরা;
সন্তান সম্মুখে বেআব্রু চিত হয়ে শুয়ে থাকা
লজ্জায় মৃত গঙ্গা তিস্তার কথা…Read More
জল তরঙ্গিত
পুকুরের শান্ত জলের মতো
কিংবা মৃগেল শ্রেণির মতো জলগর্ভে মুখ গুঁজে;
এমন শৈথিল্য ভালো।
অথচ দেখ, অবোধ বালকেরা পাথর নিক্ষেপে
মণ্ডূকদলের শীতনিদ্রাকে কাতর-ব্যাহত করে।
কখনো মৃদু বাতাস ও বর্ধিষ্ণু শৈবাল
বিশ্বরাজনীতি আর বিশিষ্ট মানবিকতার বিষয়ে
স্বশব্দে আলোচনা চালানোর মতো অবসর পায়—
হেতু জল তরঙ্গিত হয়।
তার পরে আসে পুরুষোত্তম—সূর্য-দিবাকর।
উদয়ের গানে প্রতিবিম্ব দেখে আরশিতে;
কিছু কিছু পতঙ্গ যেমন কীটের শরীরে রেখে যায়
বিষের সঞ্চয়ন।
তুমুল দহন ভেতরে থাকে—
সুপ্ত জ্বালামুখীর মতো থরথর শঙ্কায় কাঁপি।
জল তরঙ্গিত
পুকুরের শান্ত জলের মতো
কিংবা মৃগেল শ্রেণির মতো জলগর্ভে মুখ গুঁজে;
এমন শৈথিল্য ভালো।
অথচ দেখ, অবোধ বালকেরা পাথর নিক্ষেপে
মণ্ডূকদলের শীতনিদ্রাকে কাতর-ব্যাহত করে।
কখনো মৃদু বাতাস ও বর্ধিষ্ণু শৈবাল
বিশ্বরাজনীতি আর বিশিষ্ট মানবিকতার বিষয়ে
স্বশব্দে আলোচনা চালানোর মতো অবসর পায়—
হেতু জল তরঙ্গিত হয়।
তার পরে আসে…Read More
এসো
দুগ্ধবতী জননী
উর্বর জঠর নিয়ে এসো
গ্রহণ করো জন্মবীজ, এ জীবনেই চাই পুনর্জনম।
চেতনানাশী মদিরাস্পর্শে দীর্ঘ ঘুম থেকে
যেভাবে জেগে ওঠে পলাতক সংসারী পুরুষ
সেভাবেই জেনেছি তুমিই সুন্দর প্রিয়তমা;
আরো চাই জীবন যাতনা।
অন্ধকার গুহার ভেতরে যে পূর্বপুরুষ মাংসাল হরিণী ছাড়াও
আরো কিছু সূর্যাস্ত দেখার, আরো কিছু পাক-পাখালির 
গানের প্রেরণা নিয়ে ঘুমিয়ে যায়;
সেরকমি শেষতম ভূখণ্ডে সামুদ্রিক অন্ধকারে
আলোকোজ্জ্বল বাতিঘরের মত আকাঙ্ক্ষা নিয়ে জেগে আছি।
এসো
দুগ্ধবতী জননী
উর্বর জঠর নিয়ে এসো
গ্রহণ করো জন্মবীজ, এ জীবনেই চাই পুনর্জনম।
চেতনানাশী মদিরাস্পর্শে দীর্ঘ ঘুম থেকে
যেভাবে জেগে ওঠে পলাতক সংসারী পুরুষ
সেভাবেই জেনেছি তুমিই সুন্দর প্রিয়তমা;
আরো চাই জীবন যাতনা।
অন্ধকার গুহার ভেতরে যে পূর্বপুরুষ মাংসাল হরিণী ছাড়াও
আরো কিছু সূর্যাস্ত দেখার, আরো কিছু পাক-পাখালির
গানের প্রেরণা নিয়ে…Read More
মানুষের মুখ দেখি
সারাদিন মানুষের মুখ দেখি
খুব লক্ষ করে তাকাই চোখের কোনায়
চিবুকের ঢেউয়ে, গ্লাবেলার ভাঁজে।
জহুরীর মতো তাকিয়ে থাকি চোয়ালের নড়াচড়ায়।
তাকিয়ে থাকি বেল্ট বাঁধতে বাঁধতে বারমহল
থেকে বেরিয়ে আসা পুরুষের মুখে,
প্রবঞ্চক হাসি লুকিয়ে দীপ্তিময় ভাষণরত নেতার মুখ দেখি।
পাবলিক কনফারেন্সে ধর্মের বুলি আওড়ানো,
গোপন রক্ষিতা আর সুইস ব্যাংকে জমা হওয়া
আমলার মুখ দেখি।
খুব নির্মল দৃষ্টিতে দেখি টকশো কাঁপানো,
মন্তব্যের ঘরে শত গালাগালি পড়েও অনড় বুদ্ধিজীবীর মুখ।
জিব্রাইলের ফটোকপি ওলামা লেবাসধারী
অথবা স্বয়ং দাশরাথী;
লোভী ধর্মব্যবসায়ীর মুখও দেখি।
শ্রমিকের মুখ দেখি, কোটরাগত চোখ
ও ভেঙে যাওয়া গাল দেখি
নাসিকা বরাবর গড়িয়ে আসা ঘামের বিন্দু দেখি।
লাশ কাটা ঘরে গিয়ে দেখি
শবের নিখুঁত-নিথর মুখ
বৃদ্ধ-যুবতী-শিশুর মুখ
পাপিষ্ঠ ও নিষ্পাপ মুখ।
মানুষের মুখে মানুষ খুঁজি,
এমনকি, মাঝে মাঝে আয়নাও দেখি।
মানুষের মুখ দেখি
সারাদিন মানুষের মুখ দেখি
খুব লক্ষ করে তাকাই চোখের কোনায়
চিবুকের ঢেউয়ে, গ্লাবেলার ভাঁজে।
জহুরীর মতো তাকিয়ে থাকি চোয়ালের নড়াচড়ায়।
তাকিয়ে থাকি বেল্ট বাঁধতে বাঁধতে বারমহল
থেকে বেরিয়ে আসা পুরুষের মুখে,
প্রবঞ্চক হাসি লুকিয়ে দীপ্তিময় ভাষণরত নেতার মুখ দেখি।
পাবলিক কনফারেন্সে ধর্মের বুলি আওড়ানো,
গোপন রক্ষিতা আর সুইস ব্যাংকে…Read More