-
আমার কথা বলো
টেকনাফ থেকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর
প্রমত্তা কর্ণফুলী ও সবুজ সুন্দরবনের কথা বলো।দিব্য-রুদক-ভীম এর কথা বলো
সহস্রাব্দের শেকল বিরুদ্ধ সংগ্রাম;
পলি আর রক্ত মিশ্রিত উর্বরতার কথা বলো।
চিরকাল পরপুরুষের রঙ্গশালায় নৃত্যরত জননীর কথা বলো।ধমনি শিরা উপশিরা;
সন্তান সম্মুখে বেআব্রু চিত হয়ে শুয়ে থাকা
লজ্জায় মৃত গঙ্গা তিস্তার কথা বলো।আমাকে খুবলে খাওয়ার স্বপ্নে বিভোর
সীমান্তের শকুন’
লোলুপ রক্ত জিহ্বা, উড্ডীয়মান খেচরের কথা বলো।
আমার হৃদপিণ্ড লক্ষ করে আদিম চোষক-
সরীসৃপের সম্রাজ্যবাদী হা-র
কথা বলো।আমার কথা বলো কবিতায়, তুমুল টকশোতে, দরাজ ভাষণে
আগুন স্লোগানে, দিগন্তে বিক্ষিপ্ত তরঙ্গে
রাজপথে, দেয়ালে দেয়ালে।অবোধ সন্তানেরা
আমাকে ভুলে তোমরা কী করে পড়ে থাকো
যে যার প্রভুর সেজদায়!6 Comments
Friends
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Mehedy Hasan
@mehedyhasan
MadBangla
@madbangla
মৈনাক
@mainak
MAHMUD HAYAT
@mahmudhayat1
নাজমুল হাসান সাকিব
@publiconline
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Drako Shajib
@drako
Neel tripura
@neel


শোষিত বাংলার মাটি, নদী আর মানুষের আর্তনাদ আজ কবিতার আগুনে জেগে উঠে সন্তানদের বিবেকের কাছে জবাব চায়…..🤍🖤