Profile Photo

জালাল উদ্দিন মুহাম্মদOffline

  • jalalshah
  • জল তরঙ্গিত

    পুকুরের শান্ত জলের মতো
    কিংবা মৃগেল শ্রেণির মতো জলগর্ভে মুখ গুঁজে;
    এমন শৈথিল্য ভালো।

    অথচ দেখ, অবোধ বালকেরা পাথর নিক্ষেপে
    মণ্ডূকদলের শীতনিদ্রাকে কাতর-ব্যাহত করে।
    কখনো মৃদু বাতাস ও বর্ধিষ্ণু শৈবাল
    বিশ্বরাজনীতি আর বিশিষ্ট মানবিকতার বিষয়ে
    স্বশব্দে আলোচনা চালানোর মতো অবসর পায়—
    হেতু জল তরঙ্গিত হয়।

    তার পরে আসে পুরুষোত্তম—সূর্য-দিবাকর।
    উদয়ের গানে প্রতিবিম্ব দেখে আরশিতে;
    কিছু কিছু পতঙ্গ যেমন কীটের শরীরে রেখে যায়
    বিষের সঞ্চয়ন।

    তুমুল দহন ভেতরে থাকে—
    সুপ্ত জ্বালামুখীর মতো থরথর শঙ্কায় কাঁপি।

    3
    5 Comments
    • আপনার লেখাটা বেশ গভীর আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও একটু সময় করে রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে পুরো গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • শান্ত জলের নিচেও কত জীবন, কত আলোড়ন!

    • শান্ত জলের গভীরেও অস্থিরতা আর দহন নীরব আগ্নেয়গিরির মতো জেগে থাকে…..🤍🖤

    • আপনার নিপুণ শব্দচয়ন ও জল-পুকুরের চিরচেনা রূপকগুলো ব্যবহারের ভঙ্গিটি এক গভীর মুগ্ধতা ছড়িয়ে দেয়, তাই কলম থামাবেন না এবং মনের ভাবগুলো নিয়মিত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন বলে আশা রাখছি।

    • পতঙ কীটের শরীরে রাখে বিষ লাইনটি চমকপ্রদ হয়েছে।

Friends

Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
MadBangla
@madbangla
Profile Photo
মৈনাক
@mainak
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat1
Profile Photo
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar