-
এসো
দুগ্ধবতী জননী
উর্বর জঠর নিয়ে এসো
গ্রহণ করো জন্মবীজ, এ জীবনেই চাই পুনর্জনম।চেতনানাশী মদিরাস্পর্শে দীর্ঘ ঘুম থেকে
যেভাবে জেগে ওঠে পলাতক সংসারী পুরুষ
সেভাবেই জেনেছি তুমিই সুন্দর প্রিয়তমা;
আরো চাই জীবন যাতনা।অন্ধকার গুহার ভেতরে যে পূর্বপুরুষ মাংসাল হরিণী ছাড়াও
আরো কিছু সূর্যাস্ত দেখার, আরো কিছু পাক-পাখালির
গানের প্রেরণা নিয়ে ঘুমিয়ে যায়;
সেরকমি শেষতম ভূখণ্ডে সামুদ্রিক অন্ধকারে
আলোকোজ্জ্বল বাতিঘরের মত আকাঙ্ক্ষা নিয়ে জেগে আছি।7 Comments-
জালাল উদ্দিন মুহাম্মদ, “আলোকোজ্জ্বল বাতিঘরের মত আকাঙ্ক্ষা নিয়ে জেগে আছি” লাইনটি এক গভীর অনুভূতির কথা বলে যা পাঠককে দারুণভাবে স্পর্শ করে। শব্দের বিন্যাসে আপনি যে আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তাতে কিছুটা ছন্দময় পরিবর্তনের কথা ভাবলে এটি আরও শ্রুতিমধুর হয়ে উঠতে পারে। এমন সুন্দর ও গভীর সব ভাবনার প্রকাশ নিয়মিত চালিয়ে যাবেন এই প্রত্যাশা রইল।
Friends
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Mehedy Hasan
@mehedyhasan
MadBangla
@madbangla
মৈনাক
@mainak
MAHMUD HAYAT
@mahmudhayat1
নাজমুল হাসান সাকিব
@publiconline
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Drako Shajib
@drako
Neel tripura
@neel



সুন্দর হয়েছে।আরো লিখুন।ধন্যবাদ।