Profile Photo

কাজী এহসানুল হক জিহাদOffline

  • Jihad01
  • কবিতা
    “দরদাম”
    লেখকঃ কাজী এহসানুল হক জিহাদ।

    আচ্ছা, সুখ কোথায় বিকোয়?
    সন্ধান দিও আমায় একটু,
    আমি হৃদয়ের টুকরো দিয়ে
    কিনে নেবো কিছুটা…।

    হাটে বাজারে গিয়ে জিজ্ঞাসু আমি,
    শোনো সবে হে, এ শহরের বিক্রেতারা
    সুখ কি বিকোও তোমরা?
    আমার কাছে কড়ি নেই,
    নেই কোনো রাজকীয় অহংকার।
    খুব সাবধানে অন্তরাল থেকে
    এক টুকরো জরাজীর্ণ হৃদয় তুলে এনেছি,
    বলো তো, এর বিনিময়ে কতটা সুখ ক্রয় করা যায়?

    এ শহরের বিক্রেতারা হেসে বলল,
    দাও তো বাপু দেখি, তোমার রক্তঝরা হৃদয়খানি!
    এর বিনিময়ে দিতে পারি এক শিশি হাসি…।

    সবটুকুই করলাম আমি সমর্পণ
    কিন্তুু শিশির মুখ খুলতেই দেখি
    সেখানে রয়েছে শূন্যতা আর কালো ধোঁয়া!
    আমার কাছে সে সুখ বিকোয়নি,
    দেখলাম বিকিয়ে গেল আমার অস্তিত্ব…।

    আচ্ছা এ শহরে কি সুখ নেই?
    নেই কি অনুভূতিরা?
    হৃদয়ের বিনিময়ে কি শুধু রয়ে যায় মরীচিকা?

    আমাকে বলো হে কোথায় সুখ বিকোয়?
    কিনে নিতে পারি আমি কিছুটা যা আছে
    হৃদয়ের মলিন অংশ দিয়ে দেব সবই,
    শুধু একটু সুখের লাগি…..।

    4
    6 Comments
    • একটুখানি সুখের লাগি মানুষ কতকিছুই করে জীবনে অসাধারণ লিখেছেন শুভকামনা ।

    • কাজী এহসানুল হক জিহাদ, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আচ্ছা, আমাদের এই যান্ত্রিক শহরে কি সত্যিই সুখের কোনো স্থায়ী দোকান নেই?

    • নিখাদ শুন্যতায় ডুবে গেল মন!

    • কাজী এহসানুল হক জিহাদ, হৃদয়ের গভীর থেকে উঠে আসা অনুভূতির এই রূপটি সত্যিই দারুণ, বিশেষ করে নিজের অস্তিত্ব আর সুখের বিনিময়ের অংশটুকু একরাশ বিষণ্ণতা আর গভীর চিন্তার উদ্রেক করে। জীবন নামক বাজারে সুখের সন্ধানে যাওয়ার এই বিষয়টি অনেকটা জীবনানন্দ দাশের অস্থিরতার মতো মনে হচ্ছে, যা পাঠকমাত্রকেই নিজের অস্তিত্বের মূল্য নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আপনিও যদি অন্য লেখকদের লেখাগুলোতে সুন্দর সুন্দর মন্তব্য ও প্রতিক্রিয়া জানান, তবে আমাদের এই গ্রুপটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Friends

Profile Photo
Samiul Islam
@samiulislam
Profile Photo
নীরব মোস্তফা
@nirobota33gmail-com
Profile Photo
Md Robiul Islam
@mdrobiulislam
Profile Photo
Vision 2020
@vision2020
Profile Photo
রফিকুল নাজিম
@rafiqulnazimgmail-com
Profile Photo
Israt jahan mim
@isratmim
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar