Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    • 4 years, 11 months ago

    তুমি
    জুবায়ের আল নোমান

    তুমি গ্রীষ্মের দাবদাহনে বয়ে যাওয়া শীতল অনীল।
    তুমি বর্ষার বারি বর্ষণে পথচলার ছাতা।
    তুমি শরতের গগনে ভাসমান শ্বেত কলম্বের ভেলা।
    তুমি হেমন্তের প্রভাতে পড়ে থাকা ঝলমলে শিশিরবিন্দু।
    তুমি শীতের হিমেল হাওয়ায় পাওয়া এক উষ্ণ চাদর।
    তুমি বসন্তের সমীরণে ভেসে আসা প্রসূনের সৌরভ।

    তুমি শিখরীতে প্রবাহিত শুভ্র ঝর্ণার স্রোতধারা।
    তুমি পূর্ণিমা যামিনীতে ভেসে আসা শশীর স্নিগ্ধ আভা।
    তুমি তিমির শর্বরীতে ছুটে চলা জোনাকির সারি।
    তুমি মেঘলা দিনে হঠাৎ আসা মিষ্টি রোদের উজ্জ্বল চমক।
    তুমি গোধূলি লগ্নে শূন্যে উড়ন্ত হাজারো ঘুড়ির অপরূপ সমাহার।
    তুমি অন্তরীক্ষের ঈশান কোণে জেগে ওঠা রংধনুর সাতরং।
    তুমি সারাদিন ক্লান্তির পর পরম যত্নে পাওয়া এক কাপ চা।

    11
    6 Comments
Skip to toolbar