Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    4 years, 6 months ago

    ক্লাশ সেভেনে এ পড়ি তখন। মেয়েটার নাম না বলাই ভালো, বললে তার সমস্যা হতে পারে। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে একেবারে উল্টে গেছি।।সেও আমার ক্লাশমেট ছিলো। সারাদিন গুনগুন করে গান গাইতাম আর তারে ভাবতাম। কত স্বপ্ন দেখতাম তারে নিয়ে।সারা ক্লাশে তার দিকে হা করে তাকিয়ে থাকি।আহা! এখনো মনে আছে ফিলিংস টা! সে কি মায়া.. সেকি ভালোবাসা….

    তো একদিন আমারি একটা ফ্রেন্ড, সেও আমার মত দিওয়ানা ছিলো অন্য মেয়ের প্রেমে। সেই বন্ধুও ক্লাশ সেভেনে পড়ে। সে একদিন তার হাতে তার প্রেমিকার নাম লিখলো কলম দিয়ে। এটা দেখে আমার মাথায়ও ভূত চাপলো নাম লেখার। আমিও লিখে ফেললাম কলম দিয়ে সেই নাম। আমার ভালোবাসায় কোন খাদ নেই এটা প্রমান করার জন্য।

    যাই হোক, হাতে যে ওর নাম লিখেছি এটা তো ওকে দেখাতেই হবে। নইলে কেমনে বুঝবে আমি এত ভালোবাসি।এটা দেখে সে রাজিও হয়ে যেতে পারে। তো ওকে এটা দেখানোর জন্য ক্লাশের গেইটের সামনে মজনু স্টাইলে দাড়ালাম দরজার সাথে হেলান দিয়ে।হাতটা মাথার উপর। দরজা দিয়ে যখন সে আসবে তখনই দেখতে পাবে আমার হাতে ওর নাম লেখা। তো একসময় সে কাঙ্খিত সময়টি হাজির হল। আমার হাতে ওর নাম লেখা দেখেই সে একেবারে তেলে-বেগুনে জ্বলে উঠলো।পুরো ক্লাশের সামনে,”শালা! তুই হাতে এটা কি লেখছোস? আর কাউকে চোখে পরলোনা তোর?তুই আর জীবনে কোনদিন আমার সাথে কথা বলবি না” এটা বলেই হন হন করে বেরিয়ে গেলো।পুরো ক্লাশের সামনে মান ইজ্জত প্লাস্টিক হয়ে গেল।মজনু বেটা তৎক্ষণাৎ মদনে রূপান্তরিত হল।

    কিন্তু ঘটনা এখানেই শেষ নয়।পরের ক্লাশে আমাদের স্কুলের জাদরেল গোঁফওয়ালা সবচেয়ে বদমেজাজি স্যার এক জোড়া বেত নিয়ে ক্লাশে প্রবেশ করল। হাসতে হাসতে আমার দিকে এসেই আমারে বলে,” পড়তে আইসা লাইলি মজনুর কাহিনী শুরু করছোস! ভালোই তো নাটক করতে জানোস। প্রেমনগর ইস্কুলে ভর্তি কইরা দিমু তোরে! বলেই বেত জোড়া দিয়ে সপাং সপাং করে পাছায় লাগিয়ে দিল। প্রেমিক মানুষ। না পারি প্রেমিকার সামনে কান্না করতে না পারি সইতে।পুরো ক্লাশ আমার মাইর দেখে অট্টহাসিতে ফেটে পড়েছিলো। এটা ছিলো কিশোর বয়সের একটি অন্যতম স্মরণীয় লজ্জাজনক ঘটনা…

    8
    9 Comments
Skip to toolbar