Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 2 years, 2 months ago

    সুখ
    ইমাম সাহেবের ছেলে রবিন সাত সকালে একটা মাইক্রো চেপে ছেলে আর বউকে নিয়ে কক্সবাজার চলে গেল। রবিন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। অফিসের খরচে বউ বাচ্চা নিয়ে বেড়াতে যাচ্ছে। ইমাম সাহেবের স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়লেন। ইমাম সাহেব স্ত্রীকে বললেনঃ
    যাবে নাকি কোথাও?
    কোথায় যাবো?
    তোমার ভাইয়ের বাড়ি বা বোনের বাড়ি।
    না।
    এই না বলার মধ্যে প্রচ্ছন্ন একটা অভিমান আছে। যদিও ছেলে তাদের ককক্সবাজার যেতে বলেছে। কিন্তু সে বলা ছিল নিছক বলার জন্য বলা। সেজন্য সারাদিন তিনি বউকে নানা যায়গায় বেড়ানোর কথা বললেন। তার স্ত্রী না না করতে লাগলেন। শেষে বিকেলে রেস্টুরেন্টে খেতে যেতে রাজি হলেন।

    রেস্টুরেন্টে চায়নিজ সুপ খেতে খেতে স্ত্রীকে তিনি তার বোনের বাসায় দিয়ে আসতে রাজি করিয়ে ফেললেন। সুপটা একটু টক ছিল। লেমন গ্রাসের পাতাটা চিবুতে ভীষণ ভালো লাগছিল। আগামি কয়েক দিন স্ত্রীর সঙ্গে থাকতে হবে না ভেবে তিনি আনন্দে আরো এক বাটি সুপ খেয়ে ফেললেন।

    স্ত্রীকে তার বোনের বাড়ি মগবাজারে রেখেই তিনি বাজারে গেলেন। রাস্তার বিড়াল কুকুরদের খাওয়ানোর জন্য দশ কেজি মুরগির মাংস আর এক প্যাকেট বেনসন কিনলেন। গাড়িতে বসেই তার মনে তাইরে নাইরে না করতে লাগলো। উত্তরা নিজের বাসায় ফিরে কুকুর বিড়ালদের জন্য খাবার রান্না করতে যেয়ে বড় হাড়িটাতে তেল ঢেলে দিয়েই সিগারেট ধরালেন। অনেক দিন পরে সিগারেটে টান দিয়ে খুক খুক করে কেশে উঠলেন। বউয়ের ভয়ে সিগারেট টানা ছেড়ে দিয়েছেন তিনি। তার বেশ এডভেঞ্চার এডভেঞ্চার লাগছে। অনেক দিন পর রান্না করছেন। রান্নাটাও ভালোই পারেন। মাঝে মাঝে বাসার সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়ান। তেল গরম করে মাংস কষাতে দিয়ে চাল ধুয়ে ফেললেন। মাংস কষানোর পরে চাল দিয়ে কষিয়ে পানি দিলেন।

    ইমাম সাহেবের স্ত্রী খুবই ডমিনেটিং। সারা জীবনে স্ত্রীর জন্য তিনি কোন শখই পালন করতে পারেননি। তার ইচ্ছে ছিল দুই চারটি বাচ্চা দত্তক নেওয়ার, কুকুর বিড়াল পালার। নিজের স্ত্রীর সামনে এসব কথা বলার সাহস পান না। প্রায়ই তাই রাস্তার কুকুরদের রুটি কিনে দেন। কুকুরদের রুটি কিনে খাইয়ে বেহেশতি সুখ পান। মাঝে মাঝে এতিমখানায় টাকা দান করেন। তার ইচ্ছে বাড়ির অর্ধেকটা এতিমখানায় দান করার কিন্তু স্ত্রীর সামনে বলতে ভয় পান।

    রান্না করা খাবার নিয়ে নিচে চলে আসেন তিনি। একটা কুকুরকে ডেকে রাস্তার পাশে খাবার দিয়ে ধীরে ধীরে এগিয়ে যান অন্য কুকুরদের খাবার দিতে। একটু এগিয়ে দুইটা কুকুরকে খাবার দেন তিনি। তারাই অন্য কুকুরদের ডেকে আনে। এটা তের নমবরের বড় রাস্তা। এখানে কুকুররা শব্দ করলেও কেউ কিছু বলতে পারবে না। সব খাবার শেষ হতে রাত তিনটা বেজে যায়। কয়েকটা কুকুর তার পিছু পিছু আসে কৃতজ্ঞতা জানাতে। তাদের একটু আদর করে অন্য রকম এক প্রশান্তি নিয়ে বাসার লক খুলে ঘুমুতে যান তিনি।

    4
    2 Comments
    • সুখ বড় আপেক্ষিক জিনিস। যে যেভাবে সুখ পায় সেটাই পূরণ করার চেষ্টা করাটাই ভালো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar