-
সমঝদার
রহমান সাহেব ধনী ব্যক্তি হলেও সজ্জন। বহু বছর বিদেশে কাটিয়ে এসেছেন। শ্রম ও শ্রমিকের মর্যাদা তিনি দেন। তার উপরে শিল্প ও সাহিত্যের সমঝদার তিনি। রহমান সাহেবের বউই তাকে বললো যে তাদের অফিসের একজন দারোয়ানকে তিনি একটি নাটকে দেখেছেন।
রহমান সাহেব তার অফিসের এই দারোয়ান কাম অভিনেতা আশরাফ আলীকে খুঁজে বের করলেন। তাকে নিজের কামরায় ডেকে কথা বললেন। থিয়েটারে গিয়ে তার অভিনয় দেখবেন বলে কথা দিলেন। একদিন স্ত্রীকে সাথে করে চলেও গেলেন।
বেশ বড় একটি চরিত্রে অভিনয় করছেন আশরাফ আলী। ধনাঢ্য বাবার একাকীত্বের গল্প। জীবনের মৌলিক সময়ে টাকা আর সামাজিক স্ট্যাটাস উন্নত করতে ব্যস্ত বাবার বৃদ্ধ বয়সে একাকীত্বের গল্প। রহমান সাহেব মুগ্ধ হয়ে আশরাফ আলীর অভিনয় দেখলেন। আশরাফ আলীকে তার একান্ত আপনজন এবং অনেক প্রতিভাবান শিল্পী মনে হলো। মনে মনে তিনি ভাবলেন তার শ্রেণীর যে টাকা কামানোর মেশিনগুলোকে তিনি এতোদিন বন্ধু ভেবে এসেছেন তার চেয়ে এই লোকটা বরং অনেক উন্নত। কিন্তু তারপরেও কি এক অজানা কারণে আশরাফ আলী তার বন্ধু না হয়েও কর্মচারী হয়ে রইলো। যদিও তিনি তাকে একটি ভালো বেতনের চাকরি দিলেন। আর সময় পেলে ভাড়্গুলোর সাথে সাথে গুজুর গুজুর করে গল্প করা চালিয়ে যেতে লাগলেন।
1 Comment
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
খালেদা আক্তার
@khaledaakhter
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Kazi Adam
@kaziadam
রুদ্র অরণ্য
@click
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md Shah Jalal Masim
@mdshahjalalmasim
রাশেদ শাহরিয়ার
@rashed-sahriargmail-com
ujjal mutsuddi
@ujjalmutsuddi


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!