-
তলস্তয়ের গল্পের মিখাইল
বাবা যখন বাসা ছেড়ে চলে যায় তার দুই একদিন পরেই মা গলায় ফাস লাগানোর জন্য দরজা বন্ধ করে। কপাল ভালো তখন কেমন করে যেন নানু দোতলা থেকে উপরে আসে। আর মায়ের দরজায় ধাক্কা দিতে থাকে। নানুর দরজা ধাক্কাধাক্কিতে মা দরজা খুলে দেয়। একের পরে এক নাটকীয় ঘটনা ঘটছিল তখন। মাঝ রাতে ঘুম ভেংগে যেতো মায়ের চাপা কান্নায়। মা সবসময় আমাদের দুই ভাই বোনের উপর রেগে থাকতো। আবার আমার ছোট ভাইটিকে জড়িয়ে ধরে কেদে ফেলতো।
আমাদের এই বাড়িটা মূলত নানা ভাইয়ের। নানা নানু দোতালায় আর আমরা তিন তলায় থাকি। আমার দুই মামা বিদেশে থাকে। মা বাবা প্রেম করে বিয়ে করে ছিল। সারাক্ষণ তাদের ঝগড়াঝাটি লেগেই থাকতো। একদিন বাবা আমাদের ছেড়ে চলে যায়। আত্মীয়রা বলে বাবা নাকি বিয়ে করেছে। বাবা চলে যাওয়ার কিছুদিন পরেই কিহির সাথে দেখা হয় নানুর বাসায়।
সেদিন নানু আমাদের খেতে ডেকেছিল। বাসার সামনের দরজা খোলা ছিল। একটা ছোট্ট বিড়াল ছানা ঢুকে যায় নানুর বাসায়। কিভাবে বিড়াল ছানাটি নানুর বাসায় চলে আসলো সেসব না ভেবেই আমি ওকে কোলে তুলে নিলাম। আর সেই থেকে আমার সাথে সাথেই থাকতো কিহি। কিহি একটি ক্যালিকো ক্যাট। আমি ল্যাপটপ খুললে কিহি ল্যাপটপের উপর শুয়ে থাকতো। আমার ভাই রোহানের টুপির মধ্যে ঘুমিয়ে থাকতো। আমি শুয়ে থাকলে আমার স্কার্টের মধ্যে ঢুকে ঘুমিয়ে থাকতো। যখন বাথরুমে যেতাম ও আমার সাথে বাথরুমে ঢুকে যেত।
নানু আমার জন্য এক বাটি ইলিশ মাছ নিয়ে উপরে আসে একদিন। মাছের গন্ধ পেয়ে কিহি নানুর চারপাশে ম্যাও ম্যাও করে লাফায় দৌড়ায়। সেদিন বিকেলেই আমার স্কলারশিপের জমানো টাকা দিয়ে বারো নমবরের বাজারে গিয়ে কিহির জন্য মাছ কিনি আমি আর রোহান। বাজার থেকে কুটে আনা মাছের দুই টুকরা আমিই প্রথম তেলে ভেজে দেই কিহিকে।
কিহি আসায় আমি আর রোহান বাবার কথা ভুলেই গেলাম প্রায়। আমরা টিফিনের টাকা, স্কুলে যাওয়ার রিক্সা ভাড়া বাচিয়ে কিহির জন্য ট্রিট কিনি। বিকেলে কিহিকি নিয়ে বারো নমবরের পার্কে যাই। আমাদের দুই ভাই বোনের জীবনে কিহি আনন্দ আর উচ্ছাস নিয়ে আসে। আস্তে আস্তে মা আমাদের সঙ্গে যোগ দেয়। আসলে মায়ের স্বভাবে বরাবরই একটা শিশু সুলভ ব্যাপার ছিল। মা বেশিদিন মুখ গোমড়া করে থাকতে পারে না। কিহির জন্য মা বাজারে যায়। আমরা যখন স্কুল পরিক্ষা নিয়ে ব্যস্ত থাকি তখন কিহি মায়ের সঙ্গে বাজারে যায়। আন্টিদের বাসায় যায়। মায়ের মুখে শোনা যায়-
-কিহিকে ভ্যাক্সিন করাতে হবে।
-কিহিকে ট্রিট দিতে হবে।
-কিহির নখ কাটতে হবে।
-কিহিকে গোসল করাতে হবে।কিহিকে নিয়ে মায়ের ব্যস্ত সময় কাটে। আমার দেখে খুব ভালো লাগে। বাবার কথা ভুলেই গেছি প্রায়। মাঝে মাঝে বাবার কথা মনে পরে। খুব ছোট বেলায় বাবা অফিসে যাওয়ার পথে আমাকে স্কুলে নামিয়ে দিতো। বাবা আমাকে বৃষ্টির পানি হাতে নিয়ে মুখ ধুতে শিখিয়ে ছিল। ছোট্ট বেলা বাবা আমাকে বৃষ্টিতে ভিজতে দিতো। বাবা আমাকে নদীর গল্প শোনাতো। বাবার কথা খুব একটা মনে পরে না আর। আমরা সবাই এখন খুব ব্যস্ত।
একদিন কিহি হারিয়ে যায়। আমি আর রোহান পুরো উত্তরার অলিতে-গলিতে কিহিকে খুজে বেড়াই। মাটির ব্যাংক ভেংগে টাকা দিয়ে পোস্টার লাগাই। পুরষ্কারের ঘোষণা দেই। ক্যাট সোসাইটি গুলোতে পোস্ট দেই। কিহি ফেরে না। ফিরে আসেনা।
কিছু দিন পরে মনে হয় কিহি আর ফিরবে না। ও আর আসবে না। ওতো সেই তলস্তয়ের গল্পের মিখাইল ছিল। ডানা খসে নানুর বাসায় এসেছিল। আবার ডানা গজানোতে উড়ে চলে গেছে।
1 Comment
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
খালেদা আক্তার
@khaledaakhter
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Kazi Adam
@kaziadam
রুদ্র অরণ্য
@click
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md Shah Jalal Masim
@mdshahjalalmasim
রাশেদ শাহরিয়ার
@rashed-sahriargmail-com
ujjal mutsuddi
@ujjalmutsuddi


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!