-
গতকালই সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে তাই ওই বাচ্চাসুলভ ব্যাপার আর কী! আমারো লিখতে ইচ্ছে করলো। সাহিত্য ও শিল্প নিয়ে আমি আশাবাদী না। কিন্তু হঠাৎ এতো লোক সাহিত্যে নোবেল নিয়ে পোস্ট দিলো তাই ভাবলাম আমিও একটা গল্প লিখি।
নীল ও আকাআকি
নীল খুব ভালো শিল্পী। নিখুঁত সব ছবি আকে। অন্তর্দন্দ্ব ও একাকীত্ব, ল্যান্ডস্কেপ ও শহুরে যন্ত্রনা ইত্যাদি প্রায় সকল বিষয়ে তার মুন্সিয়ানা। নিন্দুকেরা বলে নীল ব্রাউন সুগার খায়। এইজন্য নীলের বউ নীলের ছেলেকে নিয়ে আমেরিকা ভেগেছে। নীলের বউ এমনিতেও আমেরিকা যাইতো আর তার যে শরীর সেটা নিয়ে সে নীলের সঙ্গে এমনিতেও থাকতো না। হুদাই ব্রাউন সুগারের দোষ।
নীল মুক্তিযুদ্ধ ভালোবাসে। মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত সরকারকে ভালোবাসে। এই দলটি ক্ষমতায় এসে যখন আর্মি অফিসারদের হত্যা করলো নীল ওসব নিয়ে মাথা ঘামালো না। ক্যান্টনমেন্টের লোকদের শিল্প বোধ নেই ওদের হত্যা করলে নীলের মতো শিল্পীর কিছু এসে যায়না। যতোদিন ক্যান্টনমেন্টের লোকগুলো ক্ষমতায় ছিল ততোদিন শিল্পীদের অনেক দুর্দিন ছিল। এখন অনেক শিল্পের ক্ষেত্র তৈরি হয়েছে। এই সরকার শিল্পী ও সাহিত্যিকদের সরকার। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের কাছে অস্ত্রের চেয়ে শিল্পের মুল্য অনেক বেশি। ক্যান্টনমেন্টের মানুষরা সাধারণ মানুষদের মতো শিল্পীকে কোন সম্মানের আসন দেয় না। আর্মি অফিসার মারা গেলে নীলের ওসব নিয়ে ভাবার প্রয়োজন নেই।
যখন হেফাজতের কর্মীদের হত্যা করা হলো নীল ভাবলো হুজুর মারছে ভালো করছে। হুজুররা মুক্তিযুদ্ধ ও শিল্প সাহিত্য দুইটারই বিরোধী। এইসব মৃত্যু নিয়ে তার চিন্তা ভাবনা করার কিছু নাই।
রাতের ভোট! ভোটতো নীল কখনো দেয় না। দিতে যায় না। কী আসে এসবে।
বাক স্বাধীনতা রদ! পুজিবাদী সমাজে বাক স্বাধীনতা কী! বাক স্বাধীনতা শুধু পুজির।
দ্রব্যমুল্য বৃদ্ধি। এইটা নিয়ে ভাবেনি নীল। তার শিল্পী মনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চেয়ে ব্রাউন সুগারের দামের ওঠা নামা বেশি কাজ করে। একার বাচতে তেমন আর কী লাগে!
শেষে যখন ছাত্র জনতার অভ্যুত্থান হলো – পনেরশ নিহত ও তেইশ হাজার আহত হলো কিছুই ভাবলো না নীল। মানুষের এই মৃত্যু এই রক্তপাত তার শিল্পী চেতনায় তেমন কোন বোধের সঞ্চার করে না। কারণ নীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন শিল্পী। এতো মবের মৃত্যুর চেয়েও বেশি মৃত্যু হয়েছে একাত্তরে। যদিও নীলের তখন বয়স দুই তিন বছরের বেশি না। তারপরেও সেই স্মৃতিই তাকে কাদায়। কতোগুলো লাশ পুড়িয়ে ফেলা হলো কতোজনের চোখ অন্ধ হলো তাতে নীলের তেমন কিছুই বোধ হয় না।
সেই থেকে আমাদের শিল্পী নীল প্রায়ই ব্রাউন সুগার খায় কিন্তু ছবি আকার তেমন উৎসাহ নাই তার।
অনেক চেষ্টা করে নীল কিন্তু কোন ছবিই তার মাথায় আর আসে না।2 Comments
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!