Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 1 year, 11 months ago

    আমেরিকা

    তানিম ভয়ে ভয়ে পাশ ফিরে শোয়, রাতে নাইট ক্লাবে ডিউটি শেষ করে সকালটা ঘুমিয়ে কাটিয়েছে কোন ন্যাংটা মেয়েকে স্বপ্নে না দেখেই। ন্যাংটা মেয়েদের ইদানিং তার খুব আপন লাগে, বোন বোন মনে হয়। তানিমের কোন বোন নেই, মা মারা যাওয়ার পরে বাবা আবার বিয়ে করেছে। সে ঘরে দুই ছেলে হয়েছে।

    মা যখন ক্যান্সারে ভুগে মারা গেল তখন তানিম টিকেট কিনতে না পেরে দেখতে যেতে পারেনি মাকে। একমাত্র স ন্তান তানিম কি মা’কে ভালোবাসে না? হয়তো ভালোবাসে, আমেরিকা এসে সব কিছু অন্য রকম হয়ে গেছে। যেমন নাইটক্লাবের পুরো উলংগ মেয়েগুলোকে তার বোন বোন লাগে। আর যে চাচাতো বোন নীলার সাথে তার বিয়ে হয়েছে তাকে ভয় লাগে।

    তানিম বিছানা থেকে উঠে কিচেনে গিয়ে দুধ, চিনি দিয়ে কফি বানায়। এখনো সে কালো কফিতে অভ্যস্ত হয়ে উঠে নি। তার বউ নীলা অবশ্য কালো কফি খায়। বউ’র জন্য এক কাপ কালো কফি বানাবে কি না সে ভাবতে থাকে। এক কাপ কালো কফি নিয়ে রাখে বউয়ের টেবিলের উপর। বউ কলেজে ভর্তি হয়েছে। বউ খুব ভালো, সহনশীল তারপরেও বউকে সে ভয় পায়, এড়িয়ে চলে।

    বই থেকে মাথা তুলে নীলা জিজ্ঞেস করে, “ঘুম ভালো হলো?”
    মাথা নেড়ে সে চলে আসে ব্যালকনিতে।

    তানিম নাইট ক্লাবে চাকরি করে দুই বছর হলো। এর আগে সে রেস্টুরেন্টে চাকরি করতো। রেস্টুরেন্টে বসের সাথে তার প্রায়ই খিটিমিটি লাগতো। ইন্ডিয়ানটার খারাপ ব্যবহার সে সহ্য করতে পারতো না। বাংলাদেশের এক আমলার ছেলে তানিম কথায় কথায় বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করা তার বসকে কিছু বলতে না পেরে একদিন চাকরি ছেড়ে দেয়। কিছুদিন বেকার থাকার পরে একদিন আহসান তাকে এই চাকরিটা দেয়। প্রথম প্রথম মেয়েগুলোকে দেখলে তার চরম উত্তেজনা হতো। কাজের ফাঁকে বাথরুমে গিয়ে মাস্টারবেট করতো তানিম। আস্তে আস্তে সেই উত্তেজনা কমে আসে তার। এখন কোন মেয়েকে দেখলেই তার উত্তেজনা হয় না আর।

    মায়ের ইচ্ছে ছিল নীলাকে তার সঙ্গে বিয়ে দেয়ার। নীলা কেয়ারিং টাইপের, ভালো মেয়ে। নীলাকে বিয়ে করতে তার কোন আপত্তি ছিল না। ভালোই কাটছিল তাদের। বিশেষ করে মায়ের মৃত্যু আর বাবার বিয়ের পরে নীলা ছাড়া তার আপন কেউ ছিল না। সেই নীলাকে সে বলবে ডিভোর্সের কথা!

    গত কয়েকদিন থেকে বিষয়টা তার মাথায় ঘুরছে। নীলার কামার্ত শরীরের প্রতি তার নিস্পৃহতা তাকে অপরাধ প্রবন করে তোলে। সংবেদনশীল তানিম নিজের জন্য নীলাকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পারে না। আবার, নীলাকে কিভাবে ডিভোর্সের কথা বলবে তাও ভাবতে পারে না। অলস ও বিষণ্ণ চোখে বাইরের দিকে তাকিয়ে ভাবে এবার সাহস করে বলে ফেলবে কথাটা।

    নীলা কিচেনে পিয়াজ কাটছে, তানিমকে দেখে হাসি হাসি মুখে ফ্রিজ থেকে ডিম আনতে বললো। ডিম নিয়ে এসে তানিম ভাবলো এই শেষ, নীলাকে আর চান্স দেবে না। এক্ষুনি সে ডিভোর্সের কথাটা বলে ফেলবে। তখনই নীলার ফোনটা বেজে উঠলো। নীলা বাংগালী কমিউনিটির একজনের সাথে আসন্ন পিকনিকের আলাপে উত্তেজিত হয়ে উঠেছে। এই উচ্ছ্বাসের আনন্দটুকু নষ্ট করতে পারলো না তানিম। তখনই সে বুঝতে পারলো নীলাকে বুঝি তার এ জীবনে ডিভোর্সের কথা বলা হবে না।

Skip to toolbar