Profile Photo

কাশফিয়া নাহিয়ানOffline

  • kashfianahian
  • কবিতা- ভাগ্য

    ভাগ্য বরাবরই আমার উপর নিষ্ঠুর
    ভাগ্য বরাবরই আমার উপর বর্বর।
    ভাগ্য আমাকে তার প্রিয় শিকার হিসেবে নিয়েছে বেছে
    শূন্যতাই জোটে এত পরিশ্রমের শেষে
    সবার হচ্ছে রাজকপাল
    আর আমার হলো ফাটা কপাল
    ভাগ্যের কষাঘাতে আমি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত
    ভাগ্যের নির্মম পরিহাসে আমার জীবন এতটা বিধ্বস্ত
    আগে নিজের মাঝে ছিলো ক্ষীপ্রতা
    আন্দাজ করতে পারিনি ভাগ্যের সাথে যুদ্ধের তীব্রতা
    ভাগ্যে কি আছে তা জানি না
    ভাগ্যে যা আছে তা মানতে পারি না
    মানতে না চাইলেও তবুও মেনে নিতে হয়
    বারবার পরাজয় বরণ করতে হয়
    জীবনটা এলোমেলো হয়ে গেছে এমন ভাবে
    জীবনীশক্তিটুকু একদিন ক্ষয়ে যাবে
    অতল গহ্বরে পড়ে থাকি ভাগ্যের ফয়সালা মেনে নিয়ে
    আর কোনো লড়াই হবে না আমায় দিয়ে
    যবনিকা টানার জন্য করি প্রতীক্ষা
    ভাগ্যের শেষ আঘাতের জন্য করি অপেক্ষা
    যে প্রতীক্ষার নেই কোনো প্রাপ্তি
    যে অপেক্ষার নেই কোনো সমাপ্তি।

    3
    3 Comments
    • ভাগ্যের আঘাতে ক্লান্ত এই মনটির পাশে মমতা আর আশ্বাস এসে দাঁড়াক, যাতে অন্ধকারের মাঝেও নতুন করে বাঁচার সাহস জাগে…..🤍🖤

    • কাশফিয়া নাহিয়ান, আপনার কবিতার ‘যে প্রতীক্ষার নেই কোনো প্রাপ্তি, যে অপেক্ষার নেই কোনো সমাপ্তি’ লাইনটা খুব গভীর, তবে এমন করে হতাশ না হয়ে নতুন কোনো শুরুর কথা কি কখনো ভেবে দেখেছেন?

    • কাশফিয়া নাহিয়ান, ‘যে প্রতীক্ষার নেই কোনো প্রাপ্তি’—আপনার এই কথাগুলো গভীর আবেগের ছাপ ফেলে যায় এবং সব প্রতিকূলতাকে ডিঙিয়ে আপনার কলমের এই সাবলীল প্রকাশ দারুণ আশাব্যঞ্জক, তাই আপনি নিয়মিত লিখে যান।

Skip to toolbar