তুলট | কাজী রাশেদ | Activity
১৭ই ডিসেম্বর, ২০২১ইং।
নিঃসঙ্গ শেরপা।
কাজী রাশেদের কবিতা।।
মন খারাপের দিনগুলো পেরিয়ে আসে,
নিঃসঙ্গ নিভৃতচারী বিষন্ন পথিক,
ভীষণ একাকীত্ব যার ছিলো নিত্যতা 
ভালোবাসার গোলাপ যার জোটেনি কখনো।
জীবনের নাট্যমঞ্চে একাকী পথচলা পথিক, 
তুমি নামক কোন ফুলের আগমনে, 
হৃদয়তন্ত্রীতে বাজেনি কোন তান, 
কোন সুর, অথবা-
সুরের মূর্ছনা থেকে আসেনি কোন গান।
শরতের ভেসে বেড়ানো মেঘের মতো, 
কতো নাম, কতো মুখ, কতো স্বপ্ন,
ভেসে বেড়ায় মনের গভীরে,
স্বপ্ন আসে, স্বপ্ন যায়
দিন আসে, দিন যায়।
পথিকের পথ হয় না শেষ,
পথিকের স্বপ্ন হয় না পূরন।
একাকী পথিক হেটে চলে,
নিঃসঙ্গ শেরপা'র মতো, অথচ-
সংসার থাকে, থাকে স্বজন,
স্বামী অথবা স্ত্রী, পুত্র - কন্যা সব।
তবুও হেটে চলা একাকী,
স্বপ্ন ধরার স্বাপ্নিক পথ ধরে, 
স্বপ্ন আসে, স্বপ্ন যায়।
পথিক পথ হাটে নিঃসঙ্গ একাকী।
১৭ই ডিসেম্বর, ২০২১ইং।
নিঃসঙ্গ শেরপা।
কাজী রাশেদের কবিতা।।
মন খারাপের দিনগুলো পেরিয়ে আসে,
নিঃসঙ্গ নিভৃতচারী বিষন্ন পথিক,
ভীষণ একাকীত্ব যার ছিলো নিত্যতা
ভালোবাসার গোলাপ যার জোটেনি কখনো।
জীবনের নাট্যমঞ্চে একাকী পথচলা পথিক,
তুমি নামক কোন ফুলের আগমনে,
হৃদয়তন্ত্রীতে বাজেনি কোন তান,
কোন সুর, অথবা-
সুরের মূর্ছনা থেকে আসেনি কোন…Read More
জানা আমার ফুরাবে না।
কাজী রাশেদের কবিতা।।
কবিগুরু বলেছিলো,
আপনাকে এই জানা আমার ফুরাবে না,
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা॥
এই জানা আমার ফুরালো না,
তোমার সাথে চেনা জানার মধ্যপথে,
ফুরিয়ে গেলো একটা জীবন, একটা সময়।।
কতো পথ, জনপদ, শহর, নগর,
কতো মানুষ, জনারন্য পেরিয়ে,
এই মনুষ্য জীবন, ছুটে চলে,
এক প্রান্ত হতে অন্য কোনখানে।
মানব জীবনে মিলন হয়, 
ঘর বাঁধে, সংসার করে,
জীবন জীবিকা আর প্রজননে
ব্যস্ততম এই চলমান পৃথিবীতে।
জানা হয় না নিজেকেই,
শুধু ঘাট থেকে ঘাটে,
শুধু প্রান্ত থেকে প্রান্তরে,
ঘুরে ঘুরে, ঘুরতে ফিরতে।
কতো অচেনা চেনা হয়,
কতো চেনা অচেনা হয়ে যায়,
অথচ-
কিছু মুখ অজানাই থেকে যায় 
কেবল সময় শুধু গড়িয়ে যায়।
জানা আমার ফুরাবে না।
কাজী রাশেদের কবিতা।।
কবিগুরু বলেছিলো,
আপনাকে এই জানা আমার ফুরাবে না,
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা॥
এই জানা আমার ফুরালো না,
তোমার সাথে চেনা জানার মধ্যপথে,
ফুরিয়ে গেলো একটা জীবন, একটা সময়।।
কতো পথ, জনপদ, শহর, নগর,
কতো মানুষ, জনারন্য পেরিয়ে,
এই মনুষ্য জীবন, ছুটে চলে,
এক প্রান্ত হতে অন্য কোনখানে।
মা…Read More
কবি জামিল জীবনের ১ম প্রয়াণ দিবসে।
অদৃশ্য বন্ধনে।।
কাজী রাশেদের কবিতা।।
আপনার সাথে কখনো দেখা হয় নাই,
পরিচয় তো অনেকদুরের গল্প,
তারপরেও জীবন ভাই আপনি হঠাৎ করেই,
খুব কাছের হয়ে গেলেন, খুব কাছের।।
এযেনো সেই জনপ্রিয় গানের বিখ্যাত লাইন,
জীবনের পাতায় এসে ধরা দিলো, 
তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি,
গল্প শুনে...
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি।
জীবন ভাইয়ের স্মরণ সভা,
তার কর্ম জীবনের কিছু কথা,
কিছু স্মৃতি, কিছু ভালোবাসা,
কিছু বন্ধুর বলা ঘটনা-অঘটনা।
নানান ইতিবৃত্তে আমার মুগ্ধতা, 
চমক লাগা,
মুগ্ধ হওয়া, ভালো লাগা,
সবমিলিয়ে জীবন ভাই আপনি,
জীবনের ওপারে চলে গেলেও
অদৃশ্য বন্ধনে বেঁধে গেলেন আমাকে।
সেই অদৃশ্য বন্ধন, সেই ভালো লাগা,
আপনার অকাল চলে যাওয়ার দুঃখবোধে
বার বার আমাকে নিয়ে যেতে চায় 
আপনার সান্নিধ্যের সময়গুলোতে,
যা আমার কাছে আজ শুধুই অধরা,
শুধুই অন্যের স্মৃতিকথার নির্ভরতা।।
কবি জামিল জীবনের ১ম প্রয়াণ দিবসে।
অদৃশ্য বন্ধনে।।
কাজী রাশেদের কবিতা।।
আপনার সাথে কখনো দেখা হয় নাই,
পরিচয় তো অনেকদুরের গল্প,
তারপরেও জীবন ভাই আপনি হঠাৎ করেই,
খুব কাছের হয়ে গেলেন, খুব কাছের।।
এযেনো সেই জনপ্রিয় গানের বিখ্যাত লাইন,
জীবনের পাতায় এসে ধরা দিলো,
তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি,
গল্প…Read More
উপনিষদের দ্বিতীয় পাখী।।
কাজী রাশেদের কবিতা।।
আমি ঘটক বা অনুঘটক হতে চাই না,
আমি চাই না শরৎ বাবুর দেবদাস,
অথবা লাইলীর ব্যর্থ মজনু হতে।
আমি বিষন্নতার কষ্টের গাঢ় নিঃশ্বাস,
ঘাড় পেতে নিতে নিতে ফুরিয়ে যেতে চাই।
আমি উপনিষদের দ্বিতীয় পাখীর মতো,
দূরে দাঁড়িয়ে দেখে যেতে চাই, 
শুধু দেখে যেতে চাই, 
আনন্দ আর বিষাদে ভরা,
তোমাদের ভালোবাসার সোনালী মাখামাখি।
গোধুলী বেলার লাল রঙে 
নিজেদের রাংগিয়ে, 
বাগানের লনে বসে,
চা খাওয়ার অবসরে।
কিম্বা 
খুনসুটির মহামিলনের অবসাদে, 
আনন্দের ঘন নিঃশ্বাসে,
আমাকে ভাববে, 
আমাকে মনে মনে ভাববে,
দীর্ঘশ্বাস ফেলবে লুকিয়ে লুকিয়ে,
এসব কিছুই মানতে পারে না মন।
উপনিষদের দ্বিতীয় পাখী।।
কাজী রাশেদের কবিতা।।
আমি ঘটক বা অনুঘটক হতে চাই না,
আমি চাই না শরৎ বাবুর দেবদাস,
অথবা লাইলীর ব্যর্থ মজনু হতে।
আমি বিষন্নতার কষ্টের গাঢ় নিঃশ্বাস,
ঘাড় পেতে নিতে নিতে ফুরিয়ে যেতে চাই।
আমি উপনিষদের দ্বিতীয় পাখীর মতো,
দূরে দাঁড়িয়ে দেখে যেতে চাই,
শুধু দেখে যেতে চাই,
আনন্দ আর বিষাদে ভরা,
তোমাদের ভালোবাসার…Read More