Profile Photo

Keya IslamOffline

  • keyamoni6970
  • গ্রীষ্মের দবদাহে দুর্বিষহ জীবন
    খরতাপে অতিষ্ট হয়ে উঠেছে
    কর্মজীবী মানুষের মন, তৃষ্ণায়
    তৃষ্ণার্ত কালিমন্দিরের পথিক
    গন্তব্য যাবার পথে একদল যুবক
    পথের মোড়ে বসে আছে তাল বিক্রেতা
    চেয়ে দেখি উত্তরে ঝিমাচ্ছে এক বৃদ্ধা
    মনে হয় রাতে ঘুমের কমতি ছিলো তার
    রোদের তাপে শরীর থেকে ঘাম বেয়ে পড়ছে তার।

    কলমে: কেয়া ইসলাম

    2
    2 Comments
  • বিপদ এসেছে যতো বার
    আমি আমার সৃষ্টিকর্তাকে
    স্মরণ করেছি ততো বার
    আমি যেনো নিজেকে ভেঙে চুরে
    চুরমার,তবুও বিপদে
    ধৈর্যহীন হই নি একবার।

    কলমে: কেয়া ইসলাম

    4
    2 Comments
  • হিমাংশু তুমি বিবাহিতা
    পরিচয়ের শুরুতে বলো নি
    প্রেমের ভাব জমাতে,তোমার
    সময় লাগে নি, তুমি বিবাহিতা
    সবশেষে জানলাম, আমার আমি
    আঘাত পেয়ে,চোখের অশ্রু ফেললাম
    তবে,আমার কি দোষ ছিলো
    আমি একটু জানতে চাই
    কিন্তু মনে রেখো,আমার কাছে
    তোমার আর হবে না ঠাঁই।

    কলমে: কেয়া ইসলাম

  • অসময়ে প্রেম পত্র দিওনা
    নিজেকে কিছুটা গুছানোর দরকার
    তা না হলে পত্রের উত্তর আর যাবে না
    শোনো প্রিয়,অসময়ে আর প্রেম পত্র দিওনা।

    কলমে: কেয়া ইসলাম

  • ভিক্ষা করে সন্তান মানুষ করেছে মা
    আজ ‌তার দাম নেই, নেই তার কিছু করার
    এক মুঠো ভাতের জন্য সে করছে হাহাকার
    ঠাঁই হয়নি সন্তানের কাছে, ঠাঁই হয়েছে তার
    মুরগির বসত করা খোপে, নেই বালিশ নেই কাঁথা
    আঘাতে আহত হয়ে ফেটেছে তার মাথা,ভেঙেছে তার হাত
    দেখে আমার চোখে পড়েছে দু ফোটা জল
    কি নির্দয় কাপুরুষ সন্তান তোরা
    মায়ের অভিশাপের করিস নি তো ভয়।
    জন্মদাতা মাক…Read More

  • আমি কাল শুনেছিলাম
    হৈমন্তী শুক্লার গান
    কথাগুলো যেনো বুঝিয়ে দিলো
    দগ্ধ হয়েছিলো কোনোভাবে
    তার নিবেদন করা প্রাণ।
    আমি কাল শুনেছিলাম
    প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লার গান।

    কলমে: কেয়া ইসলাম

  • ভালো কাজের সমালোচনা করা যার স্বভাব, সে কখনো শুধরাবে না আসলে তার মাঝে জ্ঞানের বড্ড অভাব।

    কলমে: কেয়া ইসলাম

  • জীবনের মসৃণতা অনেক আগেই হারিয়ে ফেলেছি এখন মসৃন বলতে এই জীবনে আর কিছু নেই,যা আছে সবই ধূসর। আসলে মানুষ কখনও তার কর্মের দ্বারা সুখী হতে পারে না যদি তার কপালে সুখ লিখা না থাকে,হাজার চেষ্টা করেও সুখ পাওয়া যায় না। ধূসর,রংহীন জীবনে আর সজীবতা চাই না। দুঃখ যদি লিখা থাকে তবে ঐটাই আমার প্রাপ্য। দুঃখকেই
    সুখ মনে করে বেঁচে থাকতে চাই।

    1
    1 Comment
    • পরম সুখ বা পরম দুঃখ বলে কিছু নাই। মুরুব্বীরা বলেন, দুখের পরে সুখ আসে। আপনার জন্য শুভকামনা।

  • আমার সন্দেহ বরাবরই ঠিক হয়
    কিছু মানুষ মানুষের বেশেই থাকে
    কিন্তু তারা আসলে মানুষ নয়।

    কলমে: কেয়া ইসলাম

    3
    1 Comment
  • তর্কে অভ্যস্ত নই
    অহেতুক তর্ক করি না
    তবে আত্মসম্মানে আঘাত আনলে
    কাউকে ছাড় দিয়ে কথা বলতে পারি না।

    কলমে: কেয়া ইসলাম

    3
    1 Comment
  • অশ্লীলতায় ভরে গেছে এ শহর
    পরকীয়ায় আসক্ত ছিল রমণীর নব বর
    নব বিবাহিতা রমণী, কিছু করার ছিল না তার
    চোখ দেখেই বুঝেছিলাম, আঁখিতে জল
    করছে টলমল! আড়ালে জিজ্ঞেস করেছিলাম
    কি হয়েছে বোন, প্রশ্ন করতে উত্তর পেলাম
    আমার নতুন জীবনে লেগেছে আগুন।

    কলমে: কেয়া ইসলাম

    5
    2 Comments
    • সমসাময়িক সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • অতীত ভেসে উঠে চোখের সামনে
    স্মৃতিরা হানা দিয়ে উঠে বারবার
    বিরহ ব্যথারা আঁতকে উঠে বলে
    তুমি কি বেদনায় নির্ঘুম হয়েছো আবার?

    কলমে: কেয়া ইসলাম

    2
    1 Comment
    • বিরহে কাতর নির্ঘুম রাতের চেয়ে কস্টকর আর কি কিছু হয়!!

  • নারীর কোনো ঘর হয় না
    সংসারের সব নারীর মূল্য হয় না
    নারীর দুঃখ থাকতেও যেনো দুঃখ হয় না
    কতশত ঘটনা দেখেছি, আশ্চর্য হয়েছি
    শিশু সন্তানের এক মুঠো আহার জোগাতে
    কত শত নারীকে রাস্তায় ভিক্ষে করতে দেখেছি
    আরো দেখেছি কত কি
    দুমুঠো ভাতের আশায়, কতশত নারীকে
    পুরুষের হাতে নির্যাতিত হতে দেখেছি
    আরো দেখেছি কত কি
    আট বছরের সংসার জ…Read More

    2
    1 Comment
  • যে বাড়িতে রোজ ঝগড়া হয়
    সে বাড়িতে আলো আর অন্ধকারের মধ্যে কোন পার্থক্য থাকে না।

    কলমে: কেয়া ইসলাম

    5
    3 Comments
    • সঠিক বলেছেন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • মানুষ যা চায়
    তা হয়তো সব সময় পায়না
    না পেলে আফসোস থেকে যায়
    যা মন কে বোঝানো যায় না।

    কলমে: কেয়া ইসলাম

    2
    1 Comment
  • তুমি এক অন্যরকম মানুষ
    তুমি তোমার মর্জিতে চলো
    অথচ তুমি বলো তুমি নাকি
    আমাকে ভালোবাসো,
    যদিও কিছুটা বিশ্বাস হয় তবুও
    আবার মনে সন্দেহও বাসা লয়।

    কলমে: কেয়া ইসলাম

    2
    2 Comments
  • ওগো দূরের পথিক
    মুক্তি দিয়েছি তোমাকে
    আর ফিরে যাবো না
    মনে রেখো আমার আকাশ
    মেঘলা হলেও,আর বৃষ্টি হবে না।

    কলমে: কেয়া ইসলাম

    3
    4 Comments
    • মনে রেখো আমার আকাশ
      মেঘলা হলেও,আর বৃষ্টি হবে না।…………………………অসাধারন উপমার ব্যবহার। মুগ্ধ হয়ে গেলাম।

    • দারুন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • অপছন্দের কাজ করো না
    ঘৃণার পল্লা ভারী হলে
    চোখের অশ্রু আর পারবে না।

    কলমে: কেয়া ইসলাম

    2
    1 Comment
  • সাদা চামড়ার অনেক দাম
    তাহার কাছেই শুনেছিলাম
    সে তো সবকিছুই পেয়েছে
    তাহার লেখার শব্দ চয়নেই বুঝেছিলাম।

    কলমে: কেয়া ইসলাম

    1
    1 Comment
  • নৈ শব্দে দুঃখ প্রকাশ করেছো
    কিন্তু আমার জন্য নয়
    তবে আমি বাদে তোমার আর কে ছিলো
    কেনো জানি আমার জানতে মনে লয়!

    কলমে: কেয়া ইসলাম

    2
    1 Comment
  • Load More Posts

Friends

Skip to toolbar