Profile Photo

Khandaker-Asraful-IslamOffline

  • Khandaker-Asraful-Islam
  • Profile picture of Khandaker-Asraful-Islam

    Khandaker-Asraful-Islam

    • 4 years ago

    পরদাদা
    খন্দোকার আশরাফুল ইসলাম
    নাটোর, বাংলাদেশ
    গভীর রাত তন্দ্রামগ্ন মানবকুল
    দরজায় করার আওয়াজ।
    দরজা খুলে হতবাক আমি!
    দাঁড়িয়ে একোন মহাপুরুষ?
    দীর্ঘ দেহ, সুঠাম চেহারা
    অসাধারণ ব্যক্তিত্ব, অবয়বে দৃঢ়তা।
    আমাকে আবাক করে দিয়ে বলল,
    “কি হে কেমন আছ? এত দুর্বল কেন?
    বুঝেছি চিনতে পরনি, আমি পরদাদা!
    পরদাদা! একি স্বপ্ন না সত্য!
    আমার দৃষ্টি পরদাদার দিকে।
    পরদাদা আমায় তিরস্কার করলেন,
    কটাক্ষ করলেন আমাদের সভ্যতা নিয়ে।
    আমি লজ্জায়, ক্ষোভে নতজানু অবস্থা
    কোনো উত্তর আমার জানা ছিল না।
    হঠাত ঘুম ভেংগে গেলো
    সমস্ত শরীর ঘামে ভেজা, আমি কাপছি।
    পরদাদা নেই দরজা বন্ধ
    আমি অসহায়ের মত পরে আছি বিছানায়।
    সত্যি আজ আমরা বড় অসহায়!
    দায়হীনতা, বিচারহীনতা আমাদের দুর্বল করে দিচ্ছে।
    আমাদের মেরুদন্ড ভেংগে টুকরো টুকরো
    বাহুতে নেই বল।
    আমরা সভ্যতার কংকাল
    মহাপুরুষদের অভিশাপ।
    মনের অন্তরালে শ্রদ্ধায় অবনত মস্তক
    আশিরবাদ করো পরদাদা ঘুরে দাঁড়াবার।

    2
    2 Comments
Skip to toolbar