Profile Photo

খান মোঃ এমদাদুল হক নিসুOffline

  • KhanNisu
  • “স্বপ্নের সমাধি”

    ​কতকাল অতিবাহিত হলো
    স্বপ্ন দেখা হয়না,
    অশ্রুসিক্ত স্যাঁতসেঁতে চোখে
    স্বপ্ন কি আর জন্মাতে পারে?
    একটা সময় স্বপ্নযোগে নায়ক,
    গায়ক, কবি কত কিছু সেজেছি
    হয়েছি কারো প্রেমিক দেবতা;
    কালের খেয়ালে কমেছে জ্যোতি
    ধেঁয়ে আসছে অমানিশা।
    কল্পলোকের কল্পিত চিত্র
    মলিন হয়েছে বহ আগেই।
    এখন স্বপ্ন দেখতে ইচ্ছে করে
    অন্য কোন চোখে,
    পূর্ণিমার মতো আলোকিত
    দুর্লভ সেই নীলচে চোখ।

    3
    11 Comments
Skip to toolbar