Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 1 month, 1 week ago

    ★অপূর্ণতার চাদর★

    আমি নিয়ম করে রোজ ব্যথা~
    ভরা নয়নে আকাশ পানে তাকাই,
    নিজের ভাঙাচোরা জীবনের
    সকল না-পাওয়ার যন্ত্রণাগুলো
    বিধাতাকে জানাই।

    খুব বেশি চাওয়া ছিল না জীবনে,
    যা ছিল~
    তাও পূর্ণতা পেল না এ ভুবনে।

    তবু অভিযোগ করিনি সৃষ্টিকর্তার উপর,
    রাগে, অনুরাগে নিজেকে
    ঢেকে রাখি অপেক্ষার চাদরে।
    কার সাথে করব অভিমান বলো,
    যেখানে আপন বলতে
    দেহখানিও পর?

    অসুস্থ মস্তিষ্কে~
    হাজার স্মৃতির বিচরণ,
    বুকের ব্যথায় জড়িয়ে নিই
    সান্ত্বনার আবরণ।
    ঘুম ভেঙে রোজ দেখি~
    একই নিয়মে চলছে
    আমার রুগ্ন জীবন।

    এক পশলা বৃষ্টির আশায়
    আজও মন চাতক,
    মেলে না স্বস্তি,
    আসে না বৃষ্টি~
    অপেক্ষাই যেন হয়ে ওঠে
    নিজের ভেতর নিজেকেই
    ক্ষয়ে দেওয়ার এক নীরব ঘাতক।

    লেখনীতে : HK.Khushi Sheikh.

    2 Comments
Skip to toolbar