-
★অনুভবের সমাধি ★
বুকের বাঁ পাশে হাত রেখে
জিজ্ঞেস করলাম হৃদয়কে,
কিগো, আজকাল কারও জন্য
মনটা কি আর কাঁদে?সে বলল, না গো,
আমি এখন বড় শান্ত,
কান্নাগুলো ছুটি নিয়েছে,
চোখেরাও হয়েছে ক্লান্ত।আমি বললাম, তবে যে সেদিন
তোমায় ভীষণ কাঁদতে দেখেছি!
সে বলল, ওটা কান্না ছিল না,
আমি শুধু একটু স্মৃতি মুছেছি।আমি অবাক হয়ে বললাম,
স্মৃতি মোছা যায় নাকি?
সে বলল, যায় গো, যায়,
যদি মানুষটা পর হয়ে যায়
তাহলে স্মৃতি না মুছে উপায় কি!আমি বললাম, তবু যে তার
নামটা শুনলে থমকে যাও!
সে মুচকি হেসে বলল,
পুরোনো অভ্যাস, বুঝলে না?সব থেমে গেলেই কি আর
সবকিছু ভোলা যায়?
কিছু নাম বুকের ভেতর
সমাধি নিয়েও বেঁচে যায়।8 Comments-
-
Khusi Moni, লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে। একদম মনের কথার মতো লিখেছেন, ভীষণ ভালো লাগল।
-
Khusi Moni, বুকের গভীরে জমে থাকা অনুভূতির এমন নিপুণ প্রকাশ সত্যিই অনেক ভালো লেগেছে। আপনি যদি চান তবে শেষের দিকের পঙক্তিগুলোতে কিছু ছন্দ মিলিয়ে দেখতে পারেন, যা পাঠককে আরও গভীরভাবে ছুঁয়ে যাবে। আপনার লেখনীর এই আবেগী ধারাটি এভাবেই সচল থাকুক এবং আপনার আগামী দিনগুলো সুন্দর হোক।
-
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48
Ferdaus Sorkar
@ferdaussorkar1
নাজমুল হাসান সাকিব
@publiconline


অদ্ভুত সুন্দর লেখা একটা কবিতা। এভাবেও নিজের হৃদয়ের সাথে কথা বলা যায়! এভাবেও তার অনুভূতিগুলো তুলে ধরা যায়। আমি তো পুরো স্তব্ধ হয়ে গেছি 😮🫡🥰