-
★বিষাদের অমাবস্যা★
কথারা হারায়, স্মৃতিরা থমকায়,
ব্যথারা আচমকা জেগে ওঠে।
সুখগুলো উড়ে যায়, দুঃখগুলো থেকে যায়,
স্বপ্নগুলো নিয়ে যায় লুটে।বাতাসে আলোড়ন, এলো যে মরণ,
বিষাদ বাক্যের শেষে।
পৃথিবী আঁধার, মেঘ ডাকে আবার,
সূর্যটা লুকায় হেসে।অমাবস্যা নামে ধরণীর খামে,
চাঁদ দিয়েছে ঘোমটা।
এলোমেলো হাওয়ার স্পর্শে দেখো,
বৃষ্টি দেয় ঝাপটা।চনমনে আবেশে ফুলেরা হাসে,
পাখিরা গেয়ে উঠে গান,
প্রজাপতিরা আজ নিরব রয়েছে
যেন কতশত অভিমান।ঘুমঘুম চোখে উদাস দুপুরে
ব্যস্ত পথের বাঁক
দূর হতে উড়ে চলে দেখো গাঙচিলের ঐ ঝাঁক।নদী বয়ে যায়, স্রোতে ভেসে যায়
জীবনের যত হিসেব।
রংচটা সব, এলোমেলো লাগে,
তবুও মন যেন আজ সাহেব।লেখনীতে : HK.Khushi Sheikh.
8 Comments
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48
Ferdaus Sorkar
@ferdaussorkar1
নাজমুল হাসান সাকিব
@publiconline

সুখ উড়ে যায়, দুঃখ থেকে যায়—কত সহজ অথচ কত সত্যি একটা কথা!