Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 1 month ago

    ★বিষাদের অমাবস্যা★

    কথারা হারায়, স্মৃতিরা থমকায়,
    ব্যথারা আচমকা জেগে ওঠে।
    সুখগুলো উড়ে যায়, দুঃখগুলো থেকে যায়,
    স্বপ্নগুলো নিয়ে যায় লুটে।

    বাতাসে আলোড়ন, এলো যে মরণ,
    বিষাদ বাক্যের শেষে।
    পৃথিবী আঁধার, মেঘ ডাকে আবার,
    সূর্যটা লুকায় হেসে।

    অমাবস্যা নামে ধরণীর খামে,
    চাঁদ দিয়েছে ঘোমটা।
    এলোমেলো হাওয়ার স্পর্শে দেখো,
    বৃষ্টি দেয় ঝাপটা।

    চনমনে আবেশে ফুলেরা হাসে,
    পাখিরা গেয়ে উঠে গান,
    প্রজাপতিরা আজ নিরব রয়েছে
    যেন কতশত অভিমান।

    ঘুমঘুম চোখে উদাস দুপুরে
    ব্যস্ত পথের বাঁক
    দূর হতে উড়ে চলে দেখো গাঙচিলের ঐ ঝাঁক।

    নদী বয়ে যায়, স্রোতে ভেসে যায়
    জীবনের যত হিসেব।
    রংচটা সব, এলোমেলো লাগে,
    তবুও মন যেন আজ সাহেব।

    লেখনীতে : HK.Khushi Sheikh.

    4
    8 Comments
Skip to toolbar