-
এই বিষণ্ণ দিনগুলি-
একদিন চলে যাবে
ঘন আঁধার সরিয়ে দিয়ে
মেঘনাদে বৃষ্টি হবে
ধুসরভরা অ্যাশ ট্রের মতো
ভারী হয়ে ওঠা বুকটা হতে
ধোঁয়ার মতো হালকা হয়ে
উড়ে যাবে সকল পীড়ার অনুভব
মিলিয়ে যাবে সুদিনের হাওয়ায়
অনন্ত প্রান্তরে।
এই বিষণ্ণ দিনগুলি-
একদিন চলে যাবে
ঘাসের চাদরে শুয়ে থাকা হবে
কর্মব্যস্ততার ফাঁকে কবিতা পড়া হবে-
হঠাৎ করেই প্রেমিকাকে দেখতে যাওয়া হবে
হাসিমাখা মুখে আলাপনে
আলিঙ্গনে আপ্লুত হবো হয়তো
কখনোবা চায়ের আড্ডায় বসা হবে
একঝাঁক নতুন বন্ধুর সাথে
তখন সামান্য অশ্রুসিক্ত চোখে
মনে পড়বে এই বিষণ্ণ দিনগুলো।~বিষণ্ণ দিনগুলো
১০-০৯-২২5 Comments
Friends
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Rabi Jahangir
@rabi-jahangir
Tarin Jannat
@tarinjannat648gmail-com
S-H-Samrat
@s-h-samrat


অসাধারণ