-
# ভালোবাসার_লিরিক
▪পার্থসারথি
151আমার চোখের আকাশ
জোছনাহীন রাত
বেদনা আমার নীলচে কালো,
মুহূর্তগুলো থমকে আছে রাতের আঁধারে
ফুরোয় না সময়
দেখি না বহুকাল সুস্নিগ্ধ প্রভাতের আলো।তুমি কী সেই?
প্রহর গুণি যার জন্য
সুনীল আকাশ বেদনাবিদূর মুহূর্তেই
মুহূর্তেই চৌচির আকাশের বুকখানা
বেদনায় ব্যথাতুর হই অবিরাম,
আমি একলা বিষন্ন প্রভাতেই
ফোটে না ফুল, ঝরে না বকুল; রিক্ত অরণ্য
তুমি ভালো থেকো
সকল ভালোবাসা
তোমার নামেই ছড়িয়ে দিলাম।আমি না-হয় একলা হাঁটবো
ডাহুক পাখির ছানা হয়ে
অনাদরে পড়ে থাকা পরিত্যক্ত ডোবায়,
তুমি থেকো ভালো থেকো
আকাশের বুকে চাঁদ না-হয় তারা হয়ে
আর জোনাক থাকবে থোঁকায় থোঁকায়।
♡13 Comments-
-
-
-
“আমি একলা বিষন্ন প্রভাতেই
ফোটে না ফুল, ঝরে না বকুল; রিক্ত অরণ্য
তুমি ভালো থেকো” লাইনগুলো বেশ গভীর ছাপ রেখে গেলো মনে! পুরো কবিতাই ডুবে ছিল গাড় বিষন্নতায়! ভালো লাগলো খুব! -
-
-
Friends
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
D K MAHANTA
@dkmahanta01718942602
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
নন্দিনী
@nandini-chowdhuri
Diponkar Bhowmik Antu
@diponkar
Nilufar Ghani
@nilufar-ghani
Israt Lamia
@israt-lamia
Dhali Moin
@dhali-moin



অপূর্ব সুন্দর মায়াময় অনুভূতি… এইসব শব্দের ঘ্রান ভালো লাগে… তোমার ভালো থাকা ভালো লাগে… তুমি ভালো থেকো… এক আকাশ জোছনা আর জোনাকফুলের বাগান তোমায় দিলাম, দিয়ে গেলাম… তুমি ভালো থেকো…