-
একগুচ্ছ অণুকাব্য
—— শাহ্ কামাল১। গর্ভাশয়ের সুপ্ত বীজে
আগামী দিনের প্রাণ,
তারে না মেরে আগলে রাখো
গাও নব জীবনের গান।২। অট্টালিকার উচ্চতা বাড়ে
বাড়ে না মনের টান।
ইটের শহরে দূরত্ব কেবল
বাজে একাকীত্বের গান।৩। মিলনের আগে যেই প্রেম জাগে
মিলনের পরে কেন তা রয় না,
প্রেমের চাওয়া কী মিলনেই শেষ
চোখের নজর মনে কী আর লয় না?৪। আমার বিশ্বাস পোয়াতি এখন
সন্দেহে ভরা দিঠি
ভাবনার জরায়ুতে আপত্য ভ্রুণ
লিখব কারে চিঠি?৫। ইচ্ছেরা অনশনে স্বপ্নেরা ক্লান্ত
চাওয়াগুলো ঢুলছে কিছু কথা বলছে
হতাশার জংশনে এলো যে হেমন্ত10 Comments
Friends
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan
sanjida akter jim
@sanjidajim



অনবদ্য কবিতাগুচ্ছ। শুভেচ্ছা নেবেন।