Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 3 months ago

    চল বাঙালি হই
    – শাহ্ কামাল

    ইংরেজ হতে ভূমিষ্ঠ পাকি’র দ্বৈত সত্তা সীমান্তের বেড়া ঠেলেঠুলে
    কী চেয়েছিল?
    কাঠ ঠোকরার ঠক ঠক হতে চাষীর ফলায় যে বাঙাল ধ্বনি
    ওরা কী তা হত্যা করতে চেয়েছিল?
    হাজার বছরের বাংলা ভাষাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে
    ওরা কী চেয়েছিল?
    মাথা নোয়াবার সংস্কৃতি ভুলে, অদম্য যুবার রক্ত ঢেলে যে বাঙালি সাম্যের গান গায়,
    তারে কী জোর করে উর্দুভাষী-আরব বানানো যায়?
    টুটি চেপে গর্দানে পা দিয়ে ওরা বাংলা ভুলাতে চেয়েছিল,
    ইংরেজ প্রভুদের দিন শেষে কায়েমী স্বার্থ হাসিলে ওরা মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল।
    পদ্মা, মেঘনার রূপোলী ঢেউয়ের বাঙাল স্পন্দন হত্যা করতে চেয়েছিল,
    শাপলার মুচকি হাসি, দোয়েলের শিস, মাছরাঙার সুখের স্বপ্ন কেড়ে নিতে চেয়েছিল,
    ডাহুকের কান্না, অবুঝ শিশুর না বলা কথা গলা টিপে স্তব্ধ করতে চেয়েছিল ওরা।
    পারেনি,
    ওরা কবিতার স্লোগান থামাতে পারেনি,
    রাজপতে একশো চুয়াল্লিশ দিয়ে শাসন করতে পেরেছে এদেশের দামাল ছেলেদের?
    রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরের বুকের তাজা রক্তে থামেনি পাষাণের গুলির শব্দ;
    রিক্সাচালক আউয়াল আর ছোট্ট অলিউল্লাহ মানেনি বাঁধন,
    অশুভ হায়েনার হাতে ঝরেছে রক্ত; বর্ণমালার সীমান্ত ওরা বিধ্বস্ত হতে দেয়নি,
    নগ্ন পায়ঁতারার কাছে হারেনি এ বাংলার তরুণ-যুবা।
    রক্তে কেনা একুশের চেতনায় পেয়েছি স্বাধীন পতাকা,
    সত্তর বছর পরেও পথ হতে পথের প্রান্তে, অলি গলি আর বড় বাজারের দোকান ঘরের কতো হরেক নাম;
    বিদেশী বর্ণমালায়।
    প্রভাতফেরীর উদোম পা হতে মগজের অস্তিত্বে তবে কী ভিন-ভাষার ঝনঝনানি!
    কেন আদালতের রায়ের পাতায় এখনো চলছে দাপুটে ইংরেজি?
    লেবাস ছিঁড়ে কেন বাংলা ভাষার চাদর পরে হাঁটি না নদী পাড়ের বাঙাল পথে, মেঠো পথে?
    অনন্ত স্বপ্নগুলো বাংলায় লিখে কেউ গেঁয়ো হয় না,
    মাতৃভূমির বুকে হেঁটে অন্যের হাত ধরে ছলম বদলানো দেশভোলা মীর জাফরের শিরায় শিরায় গেঁয়োর গন্ধ।
    ছক কাটা সূচি ধরে বছরে একবার বাঙালি না হয়ে
    রোজ রোজ বাঙালি হবো স্নিগ্ধ চাঁদের আলোয় বাঁশ বাগানে,
    অথবা ধান খেতের আলে, নাহয় শত নদী পাড়।

    9
    8 Comments
Skip to toolbar