Profile Photo

Latifur-rahman-PramanikOffline

  • Latifur-rahman-Pramanik
  • Profile picture of Latifur-rahman-Pramanik

    Latifur-rahman-Pramanik

    11 months ago

    মৃত্যু

    এক মৃত্যু প্রত্যাশি মানুষের নাগপাশে থাকছি আমরা আরও কতোক বিষাদী মানুষ।
    মৃত্যুর জন্য এতোটা অপেক্ষা,
    এতোটা কাম্যতা!
    ভাবছেন মিথ্যা বলছি? না। তা বলছিনা।
    প্রিয় আত্মার বিদায়ের জন্য এ-ই অপেক্ষা,
    আমাদের জন্য সুখের নয়।
    অথচ আমাদের কেউ অনুভব করা ছাড়া জানবেই না ,
    আমরা কতোটা অসহায় স্রষ্টার নির্দেশিত সময়ের কাছে।
    যেখানে আমরা চাইলাম বলেই মৃত্যু কবুল হয়,
    অথবা জীবন্ত হবে তাও নয়।
    কিন্তু আমরা জানি মৃত্যু মিথ্যা নয়,
    কিন্তু আমরা তার নিস্টুর সাক্ষী হতে অপেক্ষা করছি।
    তবুও ভাবছি মৃত্যু তবু্ও হয়তো সুখের,
    অথবা এই নিসাড় যন্ত্রণা থেকে মুক্তির।
    আমরা অপেক্ষা করছি,
    মৃত্যু তবু্ও আসো।
    আলিংগন কর এই আত্মাকে।

    3
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • মৃত্যুর জন্য অপেক্ষা করার নামই জীবন

Skip to toolbar