-
এক মুঠো স্বপ্ন কিনেছিলাম
তুমি রাঙিয়ে দিবে বলে ।।
দু চোখের পাতায় কতোই না
নির্ঘুম রাতের ছবি এঁকেছি
তুমি জোছনা সাজাবে বলে ।আচ্ছা ? তুমি এমন কেন হলে ?
মুহূর্তেই চোখের পলকে এমনভাবে বদলে গেলে !
মনে পড়ে তোমার ?
সেই দিনের কথা !
যেদিন তোমার চোখে প্রথম দেখেছিলাম
আমার সর্বনাশ ।
তুমি সেজেছিলে জলপাই পাতা রঙের সাজে
গভীর কাজল টানা চোখের উপর মেঘ কালো ফ্রেমের চশমাটা
আমার অবুঝ এই মনটাকে কখন যে চুরি করে নিয়েছিলো
বুঝতেই পারিনি ।তারপর, কি যে হলো !
বিশ্বাস করো তোমার সাথে প্রথম কথা বলার আগ মুহূর্ত পর্যন্ত
আমি এক পলকের জন্যও এই দু চোখের পাতা এক করতে পারিনি ।
রবীন্দ্রনাথের বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম
কখন যে আমার ভেতরে বাসা বেধেছিলো, খেয়ালই করিনি ।তারপর সেই দিন ! মনে পড়ে ?
তোমার পিছন পিছন গিয়ে প্রথমবারের মতো
কথা বলা তোমার সাথে !
সত্যিই, ভীষণ ভয় কারছিলো মনের ভেতর
না জানি কি বলে বসো ?
হয়তো উত্তরে পায়ের জুতো খুলে আমার গালে
দুটো চর ও বসিয়ে দিতে পারতে !কিন্তু আমার সব ভয় ভেঙ্গে দিয়ে
প্রথম তুমি যে হাসিটা হেসেছিলে
সেদিনই বুঝেছিলাম তোমার ওই হাসিতেই
আমার মরন লিখা হয়ে গেছে ।সেই থেকে আজ পর্যন্ত মরতে মরতে
বারবার মরছি তোমার প্রেমে ।
কথায় বলে প্রেমের মরা নাকি জলে ডোবেনা !
তোমার এক হাসিতে আমার চিরনেনা পৃথিবী
কেমন যেন অচেনা হয়ে গিয়েছে
তুমি ছাড়া সবকিছু অচেনা মনে হতে শুরু করেছে !বিধাতার কি এক খেয়ালে
আজ তুমিও অচেনা !আগের মতো আর হাসোনা ।
আলতো ঢঙ্গে আর বলোনা তুমি
এতো ভালো কেন বাসেন ?4 Comments
আজ ২রা জানুয়ারি ! মাহিনের জীবনে বলতে গেলে সবচাইতে স্পেশাল একটা দিন । এদিন মাহিনের জীবনে সবচাইতে আবেগঘন মুহূর্তটি ঘটে । এদিন তানিশার সাথে প্রথম ঘুরতে যাওয়া , তাঁকে একান্তে কিছু সময় কাছে পাওয়ার সৌভাগ্য হয়েছিলো মাহিনের । যতোটা আনন্দের ছিলো দিনটা তার চাইতেও অনেক বেশী কষ্টের ছিলো সেদিনের অনুভুতিগুলো ! সকাল বেলা তানিশা ফোন করে মাহিন কে জানায় তার খুব মন খারাপ ! কিছুতেই তার ভালো লাগছেনা । এদিকে মাহিন সারারাত ঘুমোতে পারেনি।
জ্বরের ঘোরে ছটফট করতে করতে ভোঁর রাতের দিকে একটু ঘুম পেয়েছিলো মাহিনের । মাহিনের ঘুম ভাঙ্গে তানিশার ফোনে । তানিশা যখন মাহিন কে বললো যে সে মাহিনের সাথে আজকে সারাদিন ঘুরবে , মাহিনের তখন মনে হয়েছিলো সে যেন স্বপ্ন দেখছে ! হাতে চিমটি কেটে দেখলো মাহিন , না ! এটা স্বপ্ন না, বাস্তব ! মাহিনের এতো আনন্দ হচ্ছিলো যে; ওর গায়ে যে ১০৩ ডিগ্রী জ্বর আছে সেটাই ভুলে গিয়েছে । তড়িঘড়ি করে তৈরি হয়ে মাহিন বের হয়ে পড়ে । মনে মনে মাহিন ভাবতে থাকে এবার বুঝি তানিশা সত্যি সত্যি তার ভালোবাসা বুঝতে পেরেছে , তাই হয়তো মাহিন কে আলাদা করে একান্তে একটু বুঝে নিতে চাইছে । মনে মনে সে ঠিক করে ফেলে আজকে তানিশাকে সাথে নিয়ে রিকশায় করে অনেক ঘুরবে । তানিশার খোলা চুল বাতাসের দোলায় ঠিকরে এসে মাহিনের মুখের উপর পড়বে , আর মাহিন সেই চুলের গন্ধ শুকে অদ্ভুত এক ভালোলাগার মাঝে নিজেকে হারাবে । অনুভুতিগুলো কল্পনা করতেই যেন মাহিনের শরীরে ৪৪০ ভোল্টের বিদ্যুৎ খেলে গেলো ! অদ্ভুত এক সুখাভুনুতি মাহিনের মনটাকে ভরিয়ে দিলো ।
সকাল ১১ টা ! মাহিন অপেক্ষা করছে তানিশার জন্য ! সে তানিশাকে বলেছে শাড়ি পড়ে আসার জন্য । সাদা পেরে নীল শাড়ি ! অনেক পছন্দের রং মাহিনের । ভীষণ ভালবাসে মাহিন এই রঙটাকে । একটু সামনে তাকাতেই মাহিন লক্ষ করলো তানিশা আসছে , রাস্তা পার হওয়ার চেষ্টা করছে সে । কিন্তু তানিশার গায়ে সেই নীল শাড়ি কোথায় ?? মুহূর্তেই মাহিন একটা ধাক্কা খেলো মনে । তানিশা সামনে এসে হাই বললে , মাহিন উত্তর করলো তোমার শাড়ি কোথায় ? বলেছিলাম শাড়ি পড়ে আসতে , আসলেনা যে ? তানিশা বললো শাড়ি পড়ে আসলে বাসায় সন্দেহ করতো তাই শাড়ি পড়েনি ও । মাহিন কষ্ট পেলেও, মনে মনে বললো ও তো এসেছে , তাতেই অনেক পাওয়া ! তখনো মাহিন জানেনা যে তার কল্পনার রংগুলো এখান থেকেই ফিকে হতে শুরু করেছে । মাহিন বলল, চল তাহলে রিকশা ডাকি ! রিকশায় উঠে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে কোথায় যাবো ? তানিশা বলল, না না ! রিকশায় উঠা যাবেনা কেউ দেখে ফেলতে পারে ! আবারো একটা ধাক্কা খেয়ে মাহিন নিজেকে সামলে নিয়ে বলল তাহলে একটা সি এন জি নেয়া যাক ! তানিশা বলল হ্যাঁ তাই ভালো ! অতঃপর ওরা একটা সি এন জি ডাকল । সি এন জি তে বসেই মাহিন তানিশাকে জিজ্ঞাসা করলো কোথায় যাবে ? তানিশা ঠিক স্থির করতে পারছিলোনা কি বলবে ? ও বলল- খুব নৌকায় চরতে ইচ্ছে করছে । তাই মাহিন ঠিক করলো ওরা বেড়িবাঁধের দিকে যাবে । প্রথমে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে যাবে তারপর ওখান থেকে ভেতর দিয়ে বেড়িবাঁধে পৌঁছুবে । মাহিন সি এন জি কে বলল বোটানিক্যাল গার্ডেনের দিকে যেতে । ওদের সি এন জি চলতে শুরু করেছে । দুটো মানুষ সি এন জির ভেতোর দুদিকে মুখ করে বসে আছে । কারো মুখে কোন কথা নেই ! একটু পর মাহিন নিজেই কথা বলা শুরু করলো ।
তোমার মন খারাপের কারণটা কি জানতে পারি ? তানিশা কোন কথা বলছেনা , চুপ করে বসে আছে ! কি হলো ? কথা বলছো না যে ? তানিশা বলল না কিছুনা এমনি ! গাড়ি থেকে নেমে কথা বলি ? মাহিন চুপ করে গেলো । তানিশার মুখটা কেমন স্তব্ধ পাথর হয়ে আছে । মাহিন লক্ষ করলো তানিশা গাড়ির ভেতোর এক কোনে চুপটি করে বসে আছে যাতে মাহিনের গায়ের সাথে গা না লাগে ! মাহিনের মনে হচ্ছিলো তানিশাকে তার বাহুতে আবদ্ধ করে সান্ত্বনা দিয়ে বলে “ এই পৃথিবীতে শুধু আমি তোমাকেই ভালবাসি এবং আমি আমার ভালোবাসাকে আগলে রাখবো সারাজীবন এমনি করে , সমস্ত দুঃখ কষ্টের থাবা থেকে । কিন্তু উচাটন মন আর বিবেক কখনোই এক কথা বলেনা ! মাহিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে রাস্তার মানুষের ছোটাছুটি দেখছে । সবাই কি ব্যাস্ত !
আচমকা মাহিনের গাড়ি হার্ড ব্রেক কশার কারনে পুরো গাড়িটা দুলে উঠলো । মাহিন সম্বিৎ ফিরে পেলো । নিজেকে নিজেই ধিক্কার দিলো সে । কি সব ফালতু অতীত নিয়ে ভাবছে সে ! যার কোন মূল্যই নেই তানিশার কাছে । আর মাত্র কয়েক ঘণ্টা পড়েই তানিশা অন্য কারো ঘরে বউ হয়ে চিরদিনের মতো পর হয়ে চলে যাবে । মাহিন যতোটাই না তানিশাকে ভালবাসুক তার ছিটেফোঁটাও যদি তানিশা মাহিন কে ভালোবাসতো তাহলে মাহিন আজকের এই দিনে অন্তত নিজেকে দূরে সরিয়ে রাখতে পারতোনা । ভাগ্য কখনোই মাহিনের সাথে থাকেনি । শুধু কষ্ট আর যন্ত্রনাই উপহার দিয়েছে । কিন্তু মাহিন যে তানিশাকে অনেক অনেক বেশী ভালবাসে ! নিজের জীবনের চাইতেও বেশী । তানিশার স্মৃতির মায়াজাল থেকে পালাতে গিয়ে কখন যে নিজেই সেই স্মৃতির জালে আটকে গিয়েছিলো, বুঝতেই পারেনি । প্রায় ঘণ্টা খানিকের মধ্যে মাহিনের বাস কক্সবাজার শহরে পৌঁছে গেলো । ঘটনাক্রমে আজকেও ২রা জানুয়ারি তারিখ ! মাহিন বাস থেকে নেমেই সোজা চলে গেলো হিমছড়ি পাহাড়ের দিকে । সন্ধ্যা প্রায় হয়ে এসেছে । মাহিন পাহাড়ের উপর উঠে এলো ! এখান থেকে সমুদ্রটাকে ভালো করে দেখা যাবে । মাহিন পাহাড়ের উপর দাড়িয়ে সমুদ্রের দিকে হাত বাড়িয়ে তার ঢেউ ছোঁয়ার চেষ্টা করছে । আকাশে আজ বোধহয় পূর্ণিমা ! মাহিন খেয়ালই করেনি । চাঁদের আলোয় সবকিছু কেমন যেন রুপোলী ছবির মতো লাগছে । মাহিন হঠাৎ দেখলো তার সামনে কিছু দূরে তানিশা দারিয়ে আছে ! একদম বউ সেজে এসেছে ও ! দু হাত বাড়িয়ে মাহিন কে কাছে ডাকছে । মাহিন পাগলপ্রায় হয়ে তানিশার হাত ছোবার চেষ্টায় সামনে এগিয়ে যেতে থাকলো । কি একটা অদ্ভুত শক্তি যেন মাহিন কে ঝটকা মেরে গড়িয়ে নিচের দিকে নামাতে থাকে ! মাহিনের দু চোখ এবার আকাশের দিকে তাক হয়ে আছে ! মাহিনের প্রচণ্ড ঘুম পাচ্ছে , চারিদিকের রুপোলী জোছনার আলো যেন ক্রমেই অমাবস্যার কালো অন্ধকারে ছেয়ে যাচ্ছে । মাহিনের কানে শুধুই তানিশার গলার আওয়াজ “ উঠো মাহিন, উঠে পড়, নৌকা চলে যাচ্ছে” ।
Al Amin Limon

Friends
Najiur Rahman
@njrholmes
Md. Safi Mahmud
@safimahmud
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
পি.কে. সরকার
@pksarker



প্রেম এক বিচিত্র অনুভুতি।