Profile Photo

M. Kamrul IslamOffline

  • M.-Kamrul-Islam
  • Profile picture of M. Kamrul Islam

    M. Kamrul Islam

    • 4 years, 6 months ago

    অগণতান্ত্রিক
    কামরুল ইসলাম

    হে গণতন্ত্র!
    বিশ্বজয়ের অভিযাত্রায় হয়ত তুমি আজ বড্ড ক্লান্ত,
    ক্ষুধার্ত, তৃষ্ণার্ত!
    তাই খাচ্ছো নরমাংস, গলনালী করছো সিক্ত উষ্ণ লাল খুনে,
    চোখে মুখে তোমার হিংস্রতার ছোপ!

    আগ্রাসনের অনলে পুড়ছো দেশকে দেশ
    বসতি করছো বিরানভূমি!
    ভোটের নামে খেলছো রক্তের হলি খেলা!
    গণতন্ত্রীদের গায়ে আজ বারুদের দুর্গন্ধ!

    আর কত!
    এখনো কি অপূর্ণ তোমার লাশের টালিখাতা?
    শাসিতেরা তো আরও বহুদিন বাঁচতে চায়,
    বেঁচে থেকে মরতে চায়।
    তাহলে,
    এবার তুমি থামবে কি, হে গণের তন্ত্র?

    8
    4 Comments
Skip to toolbar