-
অর্থ ছাড়া সবই অন্ধকার
——মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
২০.০৪.২০২১ইং | কুরগাঁও, ঢাকা
========================ভিক্ষার চাইতে কর্ম বড়
হালাল পথে যুদ্ধ কর
অর্থনৈতিক মুক্তি খুব দরকার
অবুঝ মন আমার,
অর্থ ছাড়া সবই অন্ধকার ||মসজিদ, মন্দির গীর্জা ঘরে
মানুষের টাকায় যত্ন করে
সাজাইতেছে পরোয়ার দিগার ;
মুরশিদেরী পাক দরবারে
অর্থ ছাড়া কেমন করে
গরু মহিষ কাটবে বারে বার ||
অবুঝ মন আমার
অর্থ ছাড়া সবই অন্ধকার…. ঐঅসহায়ের করতে সেবা
অর্থ ছাড়া আছে কিবা
মিষ্টি কথায় পেট ভরিবে কার ;
দয়ালের দল দূর্বল বলে
অসুরের দল কল কৌশলে
অর্থের বলে হইছে অবতার ||
অবুঝ মন আমার
অর্থ ছাড়া সবই অন্ধকার…. ঐঅর্থ সম্মান সবকিছু চাই
স্বগৌরবে বাঁচিতে চাই
চাই দয়াল তোর মহিমা প্রচার ;
নজরুল মওলা সাধকপুরী
ডাকছি তোমায় পরান ভরি
হোসেন রূপে প্রকাশ হও আবার ||
অবুঝ মন আমার
অর্থ ছাড়া সবই অন্ধকার…… ঐ
========================-
@neel Tripura অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
Friends
জাহিদ বিন হিকমত
@zahidbinhikmot
Masuma Tuli
@masuma-khatun-tuli
রিফায়াত নিগার
@refayat-nigar
Tensor
@ataur843
Samia Iqbal Sara
@viornasaphira
সুখময় রায়
@sukhomoy
Sanuar Khan
@sanuar-khan
Sharif Md.Abdullah
@abdullah00



অর্থই সকল অনর্থের মূল। অভিনন্দন।