Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months ago

    এ জীবন যেন আমার নয়
    মাহমুদ হায়াত

    এতগুলো বছর পেরিয়ে তবু জীবনের প্রতিচ্ছবি দেখে মনে হয়,
    এ জীবন যেন আমার নয়, হয়তো সস্তা দামে পাওয়া স্বপ্নহীন কোন এক
    অজ্ঞাত নপুংসকের পরিত্যাক্ত জীবন।
    কখনও আবার মনে হয় উদ্বাস্তু কোন শিবিরে ফেলে যাওয়া
    ঘর গেরস্থলির অগোছালো উচ্ছিষ্ট পন্য,
    কিংবা অবসাদে ভরা কোনও এক ভৃত্যের দলিত জীবন।
    জীবন থেমে গেলে জীবন পড়ে থাকে অব্যবহৃত শব্দের মতো অভিধানের পাতায়।
    লাইনচ্যুত ট্রেন অধীর আগ্রহে কাল গোনে গন্তব্যের টানে,
    জীবন যেন গন্তব্যহীন বাঁধভাঙা জল।
    সূচকের কাঁটা শূন্যে নেমে এলে জীবন ভরে হতাশায়।

    2
    4 Comments
    • ক্লান্তি আর অবসাদ গ্রাস করছে জীবনটাকে, এর থেকে মুক্তির উপায় কি কবি?

    • জীবন যখন নিজের কাছেই অপরিচিত হয়ে ওঠে, তখন এমন প্রশ্নই হয়তো সবচেয়ে বেশি তাড়া করে।

    • আপনার লেখাটিতে জীবনের গন্তব্যহীনতার যে বিষণ্ণ অনুভূতি ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী এবং গভীরভাবে ভাবিয়ে তোলে। এমন আবেগঘন অনুভূতির বহিঃপ্রকাশের পাশাপাশি আপনি যদি শব্দের অলংকারে আরও কিছুটা উজ্জ্বলতা যোগ করেন, তবে লেখাটি পাঠকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।

    • Mahmud Hayat, লেখাটা পড়ে অনেকখানি বিষণ্নতা ছুঁয়ে গেল। জীবনের এই গভীর হাহাকারটুকু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

Skip to toolbar