-
এ জীবন যেন আমার নয়
মাহমুদ হায়াতএতগুলো বছর পেরিয়ে তবু জীবনের প্রতিচ্ছবি দেখে মনে হয়,
এ জীবন যেন আমার নয়, হয়তো সস্তা দামে পাওয়া স্বপ্নহীন কোন এক
অজ্ঞাত নপুংসকের পরিত্যাক্ত জীবন।
কখনও আবার মনে হয় উদ্বাস্তু কোন শিবিরে ফেলে যাওয়া
ঘর গেরস্থলির অগোছালো উচ্ছিষ্ট পন্য,
কিংবা অবসাদে ভরা কোনও এক ভৃত্যের দলিত জীবন।
জীবন থেমে গেলে জীবন পড়ে থাকে অব্যবহৃত শব্দের মতো অভিধানের পাতায়।
লাইনচ্যুত ট্রেন অধীর আগ্রহে কাল গোনে গন্তব্যের টানে,
জীবন যেন গন্তব্যহীন বাঁধভাঙা জল।
সূচকের কাঁটা শূন্যে নেমে এলে জীবন ভরে হতাশায়।4 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan

ক্লান্তি আর অবসাদ গ্রাস করছে জীবনটাকে, এর থেকে মুক্তির উপায় কি কবি?