Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat1
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 4 days, 16 hours ago

    অন্তর্গত নির্বাসন
    মাহমুদ হায়াত

    নীরবতা এখন আমার নিজস্ব শোকগাথা,
    নিজের ছায়াতেই আঁকি নির্বাসনের মানচিত্র।
    শূন্যতা আমার উত্তরাধিকার, একাকিত্বের সার্বভৌমত্ব।
    আমার অনুপস্থিতিই যার অভিলেখ।
    স্পর্শ কোরো না,
    ক্ষত শুকোয়নি, শুধু যন্ত্রণায় তোমার অধিকার নেই;
    মন থেকে মুছে দিয়েছি নাম,
    অথচ দাগের গভীরে আজও তোমার স্বাক্ষর।
    যে একদিন আমার স্পর্শে পৃথিবী খুঁজত,
    আজ সে-ই আমার শূন্যতায় নিজের ঠিকানা খোঁজে।

    3
    5 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘দাগের গভীরে আজও তোমার স্বাক্ষর’ লাইনটি এক গভীর অনুভূতির কথা বলে যা পাঠককে বিষণ্ণ সৌন্দর্যে আচ্ছন্ন করে রাখে। আপনি অন্য সদস্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে পারেন।

    • নিজের ভেতর নির্বাসিত এক হৃদয় মুছে ফেলতে চেয়েও পুরোনো ভালোবাসার অমোচনীয় দাগ থেকে মুক্তি পায় না…..🤍🖤

    • Mahmud Hayat, আপনার লেখা এই লাইনগুলো খুব গভীর আর ইমোশনাল। মাঝেমধ্যে একাকীত্বের এই অনুভূতিগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। খুব সুন্দর গুছিয়ে মনের কথাগুলো প্রকাশ করেছেন আপনি।

    • খুব ভালো লিখেছেন।

    • অভিমান পেরিয়ে যে নীরব দূরত্ব তৈরি হয়, তার ভাষা যেন এই কবিতা।

Friends

Profile Photo
MadBangla
@madbangla
Profile Photo
মৈনাক
@mainak
Profile Photo
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Profile Photo
Khusi Moni
@khusimoni
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Prithula Zaman
@prithula
Skip to toolbar