তুলট | মৈত্রী সাহা | Activity
#অন্তিম_পর্ব
 #গরম_মসলার_প্রেম
 #কলমে:মৈত্রী সাহা
আদার সাথে কথার বলার পর থেকে একটা অদ্ভুত  দুশ্চিন্তা এলাচ কে কুরে কুরে খাচ্ছে।  দারুচিনি কি শেষ মেষ তাকে ধোঁকা দিল। সে কি তবে এখন লবঙ্গ  কে ভালোবাসে।  দারুচিনির মিষ্টি  অথচ তেজদীপ্ত হাসিটাকে যে এলাচ  ভীষণ  ভাবে ভালোবেসে  ফেলেছে।  দারুচিনি  কি আর পাঁচটা মসলার মতই শুধুই তার বন্ধু  হয়ে থাকতে চায়?? এসব সাত-পাঁচ  ভাবতে ভাবতে আনমনা হয়ে পরে এলাচ।  হঠাৎ  কৌটোর ঢাকনা খোলার শব্দে চমকে ওঠে  সে।  এলাচ দেখে দারুচিনি  কৌটয় ঢুকছে কিন্তু  সঙ্গে  এটা কে? আদাদার বর্ণনা অনুযায়ী  মনে হচ্ছে  এটা সেই  লবঙ্গ।  দারুচিনি  ওকে কৌটতে পর্যন্ত নিয়ে এসেছে ।  এতো বড় সাহস দারুচিনির হয় কি করে।  রাগে বুকের ভেতরের দানা গুলো টগবগ করে ফুটতে থাকে এলাচের। হঠাৎ  সে শুনতে পায় দারুচিনি বলছে, " কি রে লবঙ্গ দাড়িয়ে  রইলি কেনো তোর এলাচ বৌদিকে প্রণাম কর " লবঙ্গ নতজানু  হয়ে  বসে প্রণাম করে এলাচ কে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে  যায় এলাচ। লবঙ্গের গোল মাথাটায় হাত রেখে বলে, " থাক,থাক ওসবের দরকার নেই "।  দারুচিনি  বলতে শুরু  করে,
দারুচিনি  : জানিস তো লবঙ্গ, তোর বৌদি  কিন্তু  ভারী লাজুক , খুব কম কথা বলে।  কিন্তু  ভারী মিষ্টি  গন্ধ ওর গায়ের, দেখছিস না কেমন পুরো কৌটটা ওর গন্ধে ম-ম করছে।
লবঙ্গ: হ্যাঁ তাই তো দেখছি, বৌদি  কিন্ত বেশ ভালো , তোর এক্স গার্লফ্রেন্ড তেজপাতার থেকে তো হাজার গুণ ভালো।
দারুচিনি  : আহা, আবার ওসব কথা  কেনো?  তেজপাতা কোনকালেই আমার গার্লফ্রেন্ড ছিলো তোর যত ফালতু কথা। 
ওদের কথা শুনে মনে মনে কিছুটা আশ্বস্ত  হয় এলাচ।  কিন্তু  তবুও পুরো ব্যাপারটা জানার জন্য,  দারুচিনি কে ডেকে নিয়ে  যায় কৌটর এক কোণায়, তারপর বলে,
এলাচ: সকাল থেকে আমাকে না বলে কোথায় উধাও  হয়ে গিয়েছিলে শুনি, আমি চিন্তায় চিন্তায় মরি সেদিকে কোন খেয়াল আছে?  
দারুচিনি : আহা গিন্নি, রাগ করছো কেনো?  আসলে হয়েছে কি জানো তো লবঙ্গ  সকাল সকাল আমাকে ফোন দিয়ে বললো ও যে পানের দোকানে থাকতো সেখানে নাকি কিছু  দুষ্টু লোক ভাঙ্গচুর করেছে, তাতে ওর কৌটোটা ভেঙ্গে গেছে, তাই বলছিল কদিন আমার কৌটতে থাকতে দিতে পারবো কি না।  আমি ওর বিপদের  কথা শুনে আর দেরি করি নি বুঝলে তো। তুমি তো জানো, আমি  কেমন।  আর তুমি তো ঘুমোচ্ছিলে, কি মায়া মায়া লাগছিল  দেখতে, তাই আর ডাকিনি।
দারুচিনির  মিষ্টি  কথায় মনটা গলে জল হয়ে যায় এলাচের।  তাও কন্ঠে একটা কপট রাগ ফুটিয়ে  বলে , 
এলাচ : তাহলে এতো দেরী করলে কেনো?  আর ফোনটাই বা ধরলেনা কেনো?  বলো, বলো
দারুচিনি : ফোনে একদম চার্জ নেই,  চার্জে বসাতে হবে, তুমি নিজেই দেখো।  আর দেরী হলো কারণ  লবঙ্গ  কিছুতেই  কৌটয় আসতে চাইছিল না।ও ভাবছিল আমরা নতুন বিয়ে করেছি, হঠাৎ  ওকে নিয়ে কৌটয় হাজির হলে তুমি যদি রাগ করো বা কিছু  মনে করো তাই। আমিও বলেছি আমার এলাচ অমন মেয়েই নয়,এলাচ হতে পারে একটু চাপা স্বভাবের কিন্তু  ওর মনটা বড়। এসব কথা বলতে বলতেই  দেরী হয়ে গেল, বুঝলে।  তুমি ওকে একটু দেখে রেখো এলাচমনি। যতই হোক পাড়ার মেয়ে, ছোটবেলা থেকে আমায় দাদা বলে ডাকে, রাস্তায় তো ফেলে আসতে পারি না বলো। 
এতোক্ষণে এলাচের  মনের কোণে জমে থাকা মেঘটা অনেকটা কেটে গেছে ।  ওর মনের ওপর থেকে যেনো বড় কোন বোঝা  নেমে গেলো।  ও মিষ্টি  একটা হাসি দিয়ে দারুচিনি  কে বললো, " তুমি কিচ্ছু ভেবো না,আমি সব সামলে নেবো "।  দারুচিনি তখন পরম নির্ভরতায় এলাচ কে শক্ত করে জড়িয়ে  ধরলো।  এলাচ লজ্জা  পেয়ে বলে উঠলো," আহ্ ছাড়ো কি করছো, লবঙ্গ দেখতে পাবে। " 
 এরপর  থেকে লবঙ্গ, এলাচ আর দারুচিনি বেশ কিছুদিন  এক কৌটয় থাকলো।  লবঙ্গের সাথে এলাচের দারুণ  একটা বন্ধুত্ব হয়ে গেল। পানের দোকান ঠিক হওয়ার পর লবঙ্গ যখন চলে যায় এলাচ আর লবঙ্গ দুজনেই  খুন মন খারাপ  করেছিল।  এলাচ লবঙ্গকে বলেছিল, " মাঝে  মধ্যে  এসে বৌদিকে দেখে যাবে কিন্তু  বুঝলে। " লবঙ্গও মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। লবঙ্গ  চলে যাওয়ার পর এলাচ মনে মনে একটা সিদ্ধান্ত  নেয়, সেটা হলো, যত যাই হয়ে যাক সে আর কখনো আদার সাথে কথা বলবে না। লোকটা বড্ড মিথ্যেবাদী।  কত্ত  মিষ্টি  একটা মেয়ে লবঙ্গ অথচ সেদিন কত মিথ্যে কথাই না বলেছিল  আদা তার নামে। 
সমাপ্ত 
বি:দ্র: অবশেষে দীর্ঘ  বিরতির পর নিয়ে এলাম শেষ  পর্ব। সবার  কেমন লাগলো জানাবেন।  ধন্যবাদ।
 #অন্তিম_পর্ব
 #গরম_মসলার_প্রেম
 #কলমে:মৈত্রী সাহা
আদার সাথে কথার বলার পর থেকে একটা অদ্ভুত  দুশ্চিন্তা এলাচ কে কুরে কুরে খাচ্ছে।  দারুচিনি কি শেষ মেষ তাকে ধোঁকা দিল। সে কি তবে এখন লবঙ্গ  কে ভালোবাসে।  দারুচিনির মিষ্টি  অথচ তেজদীপ্ত হাসিটাকে যে এলাচ  ভীষণ  ভাবে ভালোবেসে  ফেলেছে।  দারুচিনি  কি আর পাঁচটা মসলার মতই শুধুই তার বন্ধু…Read More
#পর্ব_২_গরম_মসলার_প্রেম
 #রম্যগল্প
 #কলমে :মৈত্রী সাহা
এলাচের খুব ইচ্ছে  করে চেঁচিয়ে দারুচিনি  কে বলে " আমি তোমায় খুব ভালোবাসি , চলো না নতুন এক কৌটোতে ছোট্ট  ঘর বাঁধি আমরা।" কিন্তু  পারে না,  অন্তর্মুখী এলাচ জানে ঠিক কতটা লুকিয়ে  রাখলে দারুচিনি তাকে আর পাঁচটা মসলার  সাথে গুলিয়ে ফেলবে না।  এভাবেই  অব্যাক্ত কথার জাল বুনে,  আশা আকাঙ্কা কে লুকিয়ে , দারুচিনির পাগলামি  আর প্রগলভতায় এলাচের দিন কাটে। হয়তো  এভাবেই  কেটে যেত, কিন্তু  একটা ঘটনায় এলাচের  নিরাপত্তায় ভরা ভালোবাসাময়  জীবনে দেখা দিল সন্দেহের কালো মেঘ। দিনটা ছিল এক বিষন্ন শীতের দিন।  সকাল থেকেই  দারুচিনির দেখা নেই  কৌটতে।  এলাচ এবার একটু  চিন্তায় পরে যায়। এর আগে তো কখনো এমন হয়নি, এতো সকাল  সকাল  এলাচ কে ছেড়ে দারুচিনি কখনো কোথাও যায় না। অবশেষে দুশ্চিন্তায় থাকতে না পেরে সে ফোন দেয় আদাকে,  আদা জানে না মসলা সমাজে এমন কোন খবর নেই ।  আদার ব্যাপারি জাহাজের খবর রাখুক আর নাই  রাখুক, আদা কিন্তু  সবার  খবর ই রাখে। শোনা যায় এলিট শ্রেণীর আমিষ মসলা পিঁয়াজ  রসুনের সাথেও তার বেশ দহরম-মহরম  রয়েছে। এসব সাত-পাঁচ  ভাবতে ভাবতেই   আদকে কল করে এলাচ। ফোন রিসিভ  করেই  আদা বলে,
আদা : আরে এলাচ যে, এতো সকাল সকাল ।  কি মনে করে এতো সকালে দাদাটিকে ফোন দেয়া হলো শুনি?
এলাচ : আসলে সকাল থেকেই  দারুচিনির কোন খোঁজ  পাচ্ছি  না,  কোটোতেও নেই ,  ফ্রিজেও নেই,  এমন কি ফোনটাও ধরছে না। খুব টেনশন হচ্ছে।  
আদা : আরে, তুমি জানো না, ও তো এখন লবঙ্গের সাথে আড্ডা  দিচ্ছে।  তোমাকে বলে যায়নি বুঝি। দেখেছো কান্ড, ছেলেটা এতো irresponsible  না।  
এলাচ হতবাক  হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, গলার ভেতর একটা কান্না  দলা পাকিয়ে  বেরিয়ে আসতে চায়, অনেক কষ্টে  সেটাকে সামলে এলাচ বলে,
এলাচ : এই লবঙ্গ টা কে  আদাদা? আগে তো কখনো এর নাম শুনি নি। 
ফোনের ওপাশ থেকে ওর  গলার নিভে যাওয়া ভাব টা টের পেয়ে আদা বলে,  
আদা : লবঙ্গ আমাদের এখানে নতুন এসেছে।  বেশ স্লিম ফিট, স্মার্ট  মেয়ে। মাথা ভর্তি ঝাঁজালো বুদ্ধি।  আগে বেশির ভাগ সময় পানের দোকানেই থাকতো, আর মাঝে মাঝে  পিঠেপুলিতে আসতো তখন দেখতাম বুঝলে,  সে কি দেমাক  মেয়ের  বলে কিনা "আমার নামে পিঠে (লবঙ্গলতিকা)  আছে, তোমাদের  কারো নামে আছে কি, যে নিজেদের কে আমার যোগ্য  মনে করো "  আমি বাপু তারপর  থেকে আর বেশি  কথা বলি নি।  
আদার কথাগুলো শুনে নিমেষে  এতোটুকু  হয়ে যায় এলাচের মুখ।  ও বুঝতে  পারে আরো কিছুক্ষণ আদার সাথে কথা বললে,   ওর কান্না আর বাঁধ  মানবে না। উন্মত্ত  জলস্রোতের মতো চোখ  থেকে  বেরিয়ে  আসবে নরম  আবেগ। নিজেকে সামলে নিয়ে তাই এলাচ বলে, 
এলাচ : আচ্ছা  আদাদা, তাহলে রাখছি এখন, পরে কথা হবে। 
বি:দ্র: সবার appreciation এ গল্পটা  তাড়াতাড়ি  আনলাম।  সবার আরো আরো appreciation  চাই দ্বিতীয় পর্বের জন্য।
 #পর্ব_২_গরম_মসলার_প্রেম
 #রম্যগল্প
 #কলমে :মৈত্রী সাহা
এলাচের খুব ইচ্ছে  করে চেঁচিয়ে দারুচিনি  কে বলে ” আমি তোমায় খুব ভালোবাসি , চলো না নতুন এক কৌটোতে ছোট্ট  ঘর বাঁধি আমরা।” কিন্তু  পারে না,  অন্তর্মুখী এলাচ জানে ঠিক কতটা লুকিয়ে  রাখলে দারুচিনি তাকে আর পাঁচটা মসলার  সাথে গুলিয়ে ফেলবে না।  এভাবেই  অব্যাক্ত কথার জাল বুনে,  আশা আকাঙ্কা…Read More
#পর্বএক_গরম_মসলার_প্রেম
 #রম্যগল্প
 #কলমে:মৈত্রী সাহা
ধরা যাক, ছেলেটার নাম দারুচিনি,আর মেয়েটার নাম এলাচ। এলাচ মেয়েটা একটু আলাদা ধরণের সবার সাথে মেশে না, মিষ্টি  খাবার গুলোতে একা থাকতেই পচ্ছন্দ করে। স্বাদটা কড়া হলেও,  গন্ধটা দারুণ  মিষ্টি ।  একটু introvert , একটু মুডি কিন্তু  ক্লাসি  এলাচ হঠাৎ  করে প্রেমে পরে গেল ভীষণ  মিশুকে  ছেলে দারুচিনির। এক বিরিয়ানির  হাড়িতে তাদের পরিচয়।  এলাচ যখন চুপটি করে মন খারাপ করে  প্লেটের পাশে  পরে ছিল ,  তখন দারুচিনি হঠাৎ তার পেছনে এসে দাড়ায়, তারপর বলে, 
দারুচিনি : এই মেয়ে,মন খারাপ কেনো তোমার?
এলাচ : আচ্ছা,  আমাকে কেনো দেয় বলতো   বিরিয়ানি  তে?  আমি কি আসতে চেয়েছি? আমি তো পায়েস আর হালুয়া তেই ঠিক আছি।  কেউ  আমাকে পচ্ছন্দ করে না বিরিয়ানি  তে আসলে। সবাই বিরক্ত  হয়, ফেলে দেয়। 
দারুচিনি : আহা, মন খারাপ করো না,  সবাই কি আর তোমার মর্ম বোঝে? আমাকেও তো কত ফেলে দেয় আমি কিন্তু  তাও একটুও  মন খারাপ  করি না।  আর তাছাড়া  বিরিয়ানি তে তুৃমি না এলে, আমাদের দেখাটাই তো হতো না, তাই না। 
এলাচ কিছু  বলে না দারুচিনির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে।  এরপর অনেকবার বিরিয়ানির  হাড়িতে  গিয়েছে  এলাচ তবে তাকে আর কখনো মন খারাপ  করতে দেখা যায় নি।  কারণ তার পাশে সবসময়  তাকে হাসানোর জন্য  ছিল দারুচিনি ।  এভাবেই  তাদের প্রেমের শুরু।  এরপর  দারুচিনির পাগলামি  তে কখনো চায়ের  মধ্যে আদার সঙ্গে , কখনো মাছের ঝোলে তেজপাতার  সঙ্গে আলাপ হয়েছে  এলাচের।  আগেই  বলেছি, দারুচিনি  দারুণ  মিশুকে ছেলে,  বন্ধু  তার অনেক তাই  সে চায় এলাচ ও তার মত মিশুকে হয়ে উঠুক। দারুচিনির প্রেমের টানে এলাচ নতুন বন্ধুদের সাথে মিশলেও, দিনশেষে  সে চায় দারুচিনির সাথে একান্ত  কিছু  মুহূর্ত।  
বি:দ্র: সবার ভালো লাগলে তিন পর্বের হবে গল্পটা,নাহলে এখানেই  শেষ।  So, comment  if you like it.
 #পর্বএক_গরম_মসলার_প্রেম
 #রম্যগল্প
 #কলমে:মৈত্রী সাহা
ধরা যাক, ছেলেটার নাম দারুচিনি,আর মেয়েটার নাম এলাচ। এলাচ মেয়েটা একটু আলাদা ধরণের সবার সাথে মেশে না, মিষ্টি  খাবার গুলোতে একা থাকতেই পচ্ছন্দ করে। স্বাদটা কড়া হলেও,  গন্ধটা দারুণ  মিষ্টি ।  একটু introvert , একটু মুডি কিন্তু  ক্লাসি  এলাচ হঠাৎ  করে প্রেমে পরে গেল ভীষণ  মিশুকে  ছেলে দারুচিনির।…Read More
মৈত্রী সাহা changed their profile picture
আমি তোমার অনুগত  ইভ নই 
আমি লিলিথ।
তোমার হৃদয়ের খুব কাছের হাড়টি থেকে
জন্ম  হয়নি  আমার।
ঈশ্বরের প্রথমা মৃত্তিকা সন্তান  আমি । 
স্বভাবে,  জ্ঞানে, গুণে, বিদ্যায় ও কর্মে তোমার
সমকক্ষতাই হয়েছিল আমার  পাপ।
তুমি মানতে পারো নি, এক নারীর  সমকক্ষতা 
তোমার কাঁচের চেয়েও বেশি  ঠুনকো আত্মগরিমায় লেগেছিল পুরুষতান্ত্রিক বিষাক্ততার আঘাত। 
তাই  তো, তোমাদের  ওই একতরফা  ঈশ্বর 
আমায় করলো অভিশপ্ত। 
তোমাদের ওই পুরুষতান্ত্রিক পবিত্রতায় 
জায়গা হয়নি আমার। 
তাই আজ আমি অভিশপ্ত  লিলিথ
 যাকে নিয়ন্ত্রণ করতে না পারার  আফসোসে 
 তোমাকে পুড়তে হয় আজো।
 আমি তোমার পুত্তলিকা  ইভ নই,
 যার নরম ফুলের  মত মনটাকে   তুমি নিয়ন্ত্রণে রাখতে  পারো নিজের অভ্যাসে।
 আমি মরুর ক্যাকটাস লিলিথ,
 যেমন বন্য ভালোবাসার  আস্বাদ  দিতে পারি,
তেমনি ভালোবাসার নামে নিয়ন্ত্রণের শিকলে বাধলে, 
 স্যাকিউবাস হয়ে শুষে নিতে পারি হৃদয়ের  শেষ  রক্তবিন্দু। 
কবিতার  নাম : অ্যাডামের প্রতি লিলিথ
কলমে :মৈত্রী  সাহা
আমি তোমার অনুগত  ইভ নই
আমি লিলিথ।
তোমার হৃদয়ের খুব কাছের হাড়টি থেকে
জন্ম  হয়নি  আমার।
ঈশ্বরের প্রথমা মৃত্তিকা সন্তান  আমি ।
স্বভাবে,  জ্ঞানে, গুণে, বিদ্যায় ও কর্মে তোমার
সমকক্ষতাই হয়েছিল আমার  পাপ।
তুমি মানতে পারো নি, এক নারীর  সমকক্ষতা
তাই  তো, তোমাদের…Read More
মৈত্রী সাহা changed their profile picture