Profile Photo

মৈত্রী সাহাOffline

  • Maitri-S
  • Profile picture of মৈত্রী সাহা

    মৈত্রী সাহা

    4 years, 6 months ago

    আমি তোমার অনুগত ইভ নই
    আমি লিলিথ।
    তোমার হৃদয়ের খুব কাছের হাড়টি থেকে
    জন্ম হয়নি আমার।
    ঈশ্বরের প্রথমা মৃত্তিকা সন্তান আমি ।
    স্বভাবে, জ্ঞানে, গুণে, বিদ্যায় ও কর্মে তোমার
    সমকক্ষতাই হয়েছিল আমার পাপ।
    তুমি মানতে পারো নি, এক নারীর সমকক্ষতা
    তোমার কাঁচের চেয়েও বেশি ঠুনকো আত্মগরিমায় লেগেছিল পুরুষতান্ত্রিক বিষাক্ততার আঘাত।
    তাই তো, তোমাদের ওই একতরফা ঈশ্বর
    আমায় করলো অভিশপ্ত।
    তোমাদের ওই পুরুষতান্ত্রিক পবিত্রতায়
    জায়গা হয়নি আমার।
    তাই আজ আমি অভিশপ্ত লিলিথ
    যাকে নিয়ন্ত্রণ করতে না পারার আফসোসে
    তোমাকে পুড়তে হয় আজো।

    আমি তোমার পুত্তলিকা ইভ নই,
    যার নরম ফুলের মত মনটাকে তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো নিজের অভ্যাসে।
    আমি মরুর ক্যাকটাস লিলিথ,
    যেমন বন্য ভালোবাসার আস্বাদ দিতে পারি,
    তেমনি ভালোবাসার নামে নিয়ন্ত্রণের শিকলে বাধলে,
    স্যাকিউবাস হয়ে শুষে নিতে পারি হৃদয়ের শেষ রক্তবিন্দু।

    কবিতার নাম : অ্যাডামের প্রতি লিলিথ
    কলমে :মৈত্রী সাহা

    1 Share
    20
    19 Comments
    • আপনার কবিতার মধ্য দিয়ে আমি লিলিথ কে জানলাম। ধন্যবাদ দারুণ একটা কবিতা উপহার দেয়ার জন্য।

    • পুরুষতন্ত্র নয়; চাই মানবতন্ত্র।

    • সুন্দর লেখা

    • চমৎকার লেখা কবি

    • অভিনন্দন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 07 December 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 09 April 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 17 January 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • মৈত্রী চমৎকার বাস্বতার একটি কবিতা লিখলেন। এম প্রতিবাদি ধরনের কবিতা আরো চাই।

    • অসাধারণ লিখেছেন মৈত্রী। ভিন্ন স্বাদ পেলাম লেখনী তে।

    • osadaron likoniyo aponr liker vasa

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 27 October 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 29 July 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 10 May 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar