-
#পর্বএক_গরম_মসলার_প্রেম
#রম্যগল্প
#কলমে:মৈত্রী সাহাধরা যাক, ছেলেটার নাম দারুচিনি,আর মেয়েটার নাম এলাচ। এলাচ মেয়েটা একটু আলাদা ধরণের সবার সাথে মেশে না, মিষ্টি খাবার গুলোতে একা থাকতেই পচ্ছন্দ করে। স্বাদটা কড়া হলেও, গন্ধটা দারুণ মিষ্টি । একটু introvert , একটু মুডি কিন্তু ক্লাসি এলাচ হঠাৎ করে প্রেমে পরে গেল ভীষণ মিশুকে ছেলে দারুচিনির। এক বিরিয়ানির হাড়িতে তাদের পরিচয়। এলাচ যখন চুপটি করে মন খারাপ করে প্লেটের পাশে পরে ছিল , তখন দারুচিনি হঠাৎ তার পেছনে এসে দাড়ায়, তারপর বলে,
দারুচিনি : এই মেয়ে,মন খারাপ কেনো তোমার?
এলাচ : আচ্ছা, আমাকে কেনো দেয় বলতো বিরিয়ানি তে? আমি কি আসতে চেয়েছি? আমি তো পায়েস আর হালুয়া তেই ঠিক আছি। কেউ আমাকে পচ্ছন্দ করে না বিরিয়ানি তে আসলে। সবাই বিরক্ত হয়, ফেলে দেয়।
দারুচিনি : আহা, মন খারাপ করো না, সবাই কি আর তোমার মর্ম বোঝে? আমাকেও তো কত ফেলে দেয় আমি কিন্তু তাও একটুও মন খারাপ করি না। আর তাছাড়া বিরিয়ানি তে তুৃমি না এলে, আমাদের দেখাটাই তো হতো না, তাই না।এলাচ কিছু বলে না দারুচিনির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর অনেকবার বিরিয়ানির হাড়িতে গিয়েছে এলাচ তবে তাকে আর কখনো মন খারাপ করতে দেখা যায় নি। কারণ তার পাশে সবসময় তাকে হাসানোর জন্য ছিল দারুচিনি । এভাবেই তাদের প্রেমের শুরু। এরপর দারুচিনির পাগলামি তে কখনো চায়ের মধ্যে আদার সঙ্গে , কখনো মাছের ঝোলে তেজপাতার সঙ্গে আলাপ হয়েছে এলাচের। আগেই বলেছি, দারুচিনি দারুণ মিশুকে ছেলে, বন্ধু তার অনেক তাই সে চায় এলাচ ও তার মত মিশুকে হয়ে উঠুক। দারুচিনির প্রেমের টানে এলাচ নতুন বন্ধুদের সাথে মিশলেও, দিনশেষে সে চায় দারুচিনির সাথে একান্ত কিছু মুহূর্ত।
বি:দ্র: সবার ভালো লাগলে তিন পর্বের হবে গল্পটা,নাহলে এখানেই শেষ। So, comment if you like it.
4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Zahidul Jamy
@zahidul
Drako Shajib
@drako
তুবা
@zariyaat
স্মৃতি রানী রত্না
@srratna1990
সৃষ্টি
@premdevota
মোখলেসুর রহমান
@mokhles
Mahbub Al Hasan
@mahbubkfdj
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
রাহেনা বেগম
@rahena-begum


চমৎকার প্রেম, আগামী পর্বের অপেক্ষায় থাকলাম