-
**তুমিহীনা**
অপরাধী মাজেদ
আমি হয়তো তুমিহীনা
কোনো একদিন
নিঃশব্দ কোনো দূরত্বে হারিয়ে যাব—
যা থাকবে তোমার ভাবনারও বাইরে।
অমাবস্যার মতো নিকষ কালো
দেখাবে তোমার পবিত্র মুখখানি;
নিস্তব্ধতার বাতায়নে
দুলতে থাকবে তোমার মন।
নিঃশব্দতার সাথে
লড়ে যেতে হবে তোমাকে—
নিরবে, নিভৃতে।
কখনো কখনো পুরোনো কোনো স্মৃতি
হয়তো দু’ফোঁটা জল হয়ে
তোমার তীক্ষ্ণ আঁখি পেরিয়ে
কোমলমতি গালে এসে পড়বে।
সেটা লুকানোর
ব্যর্থ চেষ্টা করবে তুমি—
যেন কিছুই মনে পড়েনি,
যেন কোনোদিন
আমি ছিলামই না।
হয়তো কোনো এক অবসন্ন বৈকালে
আমায় মনে করে বিবশ হয়ে যাবে তুমি;
কিছু সময়ের জন্য
স্তব্ধ হয়ে যেতে পারে
তোমার পুরো পৃথিবী।
খুব অল্প সময়েই
সামলে নেবে সবকিছু—
সেটা আমি জানি।
তুমি খুব বুদ্ধিমতী।
সময়ের পরিক্রমায়
নিজেকে মানিয়ে নিও—
সেটাই আমি চাই।
আর আমি—
ক্ষণকালের সীমান্ত পেরিয়ে
অনন্তকাল ধরে
স্মরণে রাখব তোমায়।
হয়তো একদিন
তোমার জীবনে আমি
শুধুই একটি পুরোনো স্মৃতি হবো,
কোনো মলিন বৈকালের
হারিয়ে যাওয়া গল্প।
তবুও—
আমার সমস্ত স্মৃতির শেষে
তুমি থেকে যাবে,
নিঃশব্দ কোনো প্রার্থনার মতো,
অমলিন কোনো ভালোবাসার মতো,
অপূর্ণ কোনো কবিতার
শেষ না-হওয়া পঙ্ক্তির মতো4 Comments
Friends
Tanjina Talukder
@tanjinatalukder
Mst. Hena Parvin
@mst-henaparvin
MA Rashid
@marashid
Shamim Hossain
@shamimhossain
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
Sumaiya Khatun
@sumaiyakhatun
Rokeya Khanam
@rokeyakhanam
Mirza A.parvez
@mirzaa-parvez
st. martin
@st-martin

আপনার লেখা কবিতাটা ভীষণ গভীর আর মনের খুব কাছের অনুভূতির কথা বলছে। শেষ দিকের লাইনগুলো পড়ে সত্যি অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে ইচ্ছে করছে।