-
### নোটবুকে ‘৫ আগস্ট ২৪’
সেদিন সকাল থেকেই স্তব্ধ চারপাশ,
হাতে গোনা কয়েকজন পথে—
যাঁরা কোনোমতে ঘরে টিকে থাকতে পারেন না;
বলছি এক মফস্বলি অভিজ্ঞতার কথা।‘পানি লাগবে কারো পানি?’
সেই করুণ ধ্বনি বুকে নিয়ে
ঘরবন্দী নারী, শিশু আর সজ্জন
অপেক্ষায় রাষ্ট্রপ্রধানের—
জাতীয় মাধ্যমে কিছু বলবেন তিনি।চিহ্নিত কালো মানুষের মিছিলে উলঙ্গ অস্ত্র;
ভদ্রপাড়ার নবীন তরুণও সেই উন্মাদনায় শামিল।
তাদের হাতে চকচকে মারণাস্ত্র,
তবু চোখে এক ধোঁয়াটে দ্যুতি—
পুরোপুরি নিভে যায়নি তখনও।দু-হাত দূরের আমরা নীরব দর্শক,
নাকি পাপের ভয়ে দৃষ্টি আড়ালের ছদ্মবেশী?খবর ছড়ায়— রাষ্ট্রপ্রধান নন,
কথা বলবেন সেনাপ্রধান।
বিকেলের আগেই দেশ নেতৃত্বহীন, অভিভাবকশূন্য।ফের এক মিছিল,
তবে এবার ঘন অদ্ভুতুড়ে অন্ধকার!
এক বাড়ি গুঁড়িয়ে লুটপাট শেষে
উন্মত্ত দল ছুটে যায় অন্য বাড়ির পানে।
তখন আর নীরব বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকা গেল না।
দুচাকার যান নিয়ে বের হলাম শহর ভ্রমণে।কী বীভৎস দৃশ্য!
মোড় ঘুরলেই শত শত মানুষ—
ভাঙচুর আর আগুনের খেলায় মাতোয়ারা।
প্রাণভয় চেপে এগোলাম ধীরে,
যেন মস্তিষ্কের সূক্ষ্ম অস্ত্রোপচার করছি পরম সাবধানে।পথের ফাঁকায়—
উঁচু ছাদ থেকে হাত নাড়ে এক হাস্যোজ্জ্বল তরুণী!
যেন কী এক মুক্তির বার্তায় চঞ্চল মুখ,
কারারুদ্ধ অতীত পেরিয়ে
চোখে তার সদ্যমুক্ত আলোর ঝিলিক!পরক্ষণেই রাজপথে মোড় বদলায় চিত্র;
আগুন বাড়ছে, পথ রুদ্ধ।
পাহাড়প্রমাণ আগুনের গ্রাসে রেডিও ভবন,
তার সামনে মানুষগুলো
কেবলই ক্ষুদ্র পিপীলিকা।
উত্তাপে চামড়া ঝলসানোর ভয়ে ছটফট করে জমাট ভিড়।ফেরার পথ বন্ধ।
অসহায় ফায়ার সার্ভিসের পাশ কাটিয়ে এগোতেই—
জাহাজঘাটে মুখোমুখি
দখল যুদ্ধে পক্ষ-বিপক্ষ।বাস্তবের রক্তক্ষয়ী আগুনে
তলিয়ে যাচ্ছে শহর, মানচিত্র, চেনা দেশ—
আমার জীবনের প্রথম যুদ্ধক্ষেত্র।*(০৫ আগস্ট, ২০২৬)*
মামুনর রশীদ রাজু2 Comments
Friends
_এম. ফরহাদ
@mdfarhad
Mdashik Ali
@mdashikali
Ahnaf Xihan
@ahnafxihan
Tonzim Sumon
@tonzimsumon
Kazi Adam
@kaziadam
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon


সেদিন চারদিকে থমথমে ভাব ছিল, কত কষ্ট হয়েছে মানুষের ।