-
একটি বিশ্বস্ত কাঁধ
মানিকুল ইসলাম মানিকএকটি বিশ্বস্ত কাঁধ চাই,
যেখানে মাথা রেখে অঝোর ধারায় কাঁদতে পারি।
চার দেয়ালের নীরবতায় খুঁজেছি তাকে,
পৃথিবীর দিগন্তজুড়ে খুঁজেও তার দেখা মেলেনি।
মেলা যে ভার!একটি বিশ্বস্ত কাঁধ চাই,
যেখানে মাথা রাখলেই থেমে যাবে কোলাহল,
শান্ত হবে মনের ব্যাকুলতা,
নিভে যাবে অন্তর্দহনের আগুন,
জীবন ফিরে পাবে তার সজীবতা।দেখেছি কত শত কাঁধ, ভণ্ডামি আর ছলনায় মোড়া, বিশ্বাসের মুখোশ পরে ভালোবাসার অভিনয়ে ভরা। যেখানে বিশ্বাস নেই, ভালোবাসা নেই,
আছে শুধু প্রহসনের আয়োজন।
সেখানে আশ্রয় খুঁজে কী লাভ?তবে কি শঠতা গ্রাস করছে পৃথিবী?
মিথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে সত্য?
নাকি আজও বেঁচে আছে একটি নির্মল হৃদয়
একটি নির্ভরতার আশ্রয়, একটি বিশ্বস্ত কাঁধ,
যেখানে মাথা রেখে নিঃসংকোচে কাঁদা যায়?
।। যবনিকা ।।18 Comments-
-
-
মানিকুল ইসলাম মানিক, আপনার এই রচনায় মনের গহীন কোণের হাহাকার ও সত্য খোঁজার ব্যাকুলতা অত্যন্ত মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে। চারপাশের কৃত্রিমতার ভিড়ে এমন একটি নির্ভরতার আশ্রয় খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা আপনি যেভাবে তুলে ধরেছেন, তা পাঠকের হৃদয়ে গভীর দাগ কেটে যায়, তাই আপনার কলম সচল থাকুক এই শুভকামনা রইল।
-
-
এমন বিশ্বস্ত কাঁধ কোথায় পাওয়া যায়? ফ্রিতে না হোক, ভাড়া হলেও চলবে!! কি নিদারুণ আক্ষেপ! এ যেন সুপ্ত ভালোবাসার বিরাট বিস্ফোরণ 💣
-
মানিকুল ইসলাম মানিক, আপনার লেখাটি পড়ে মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা আর সেই সাথে ভীষণ মায়া অনুভব করছি। চারপাশের এই ব্যস্ত আর অবিশ্বাসের ভিড়ে এমন একটি নির্ভরতার আশ্রয় কি আসলেই কোথাও আজও টিকে আছে বলে আপনি মনে করেন?
-
-
-
-
কবি: মানিকুল ইসলাম মানিক ১৯৯৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে রাজশাহীর বাগমারা থানার ভরট্ট গ্রামে জন্মগ্রহণ করেন কবি ও সাহিত্যিক মানিকুল ইসলাম মানিক। বর্তমানে তিনি বাগমারা থানার ২নং নরদাশ ইউনিয়নের কুমারপুর গ্রামে বসবাস করছেন। শৈশব থেকেই সাহিত্য ও কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে তিনি নিয়মিত কবিতা লেখা শুরু করেন। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, মানবিকতা, বিরহ ও জীবনের নানা অনুভূতি নান্দনিকভাবে ফুটে ওঠে। সহজ-সরল ভাষা, আবেগঘন প্রকাশভঙ্গি এবং জীবনঘনিষ্ঠ ভাবনা তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে বি.এ. (সম্মান), এম.এ. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন। তাঁর লেখা বিভিন্ন সাহিত্য পত্রিকা, সাময়িকী ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলা কবিতার জগতে নিজস্ব কাব্যভাষা ও সৃষ্টিশীলতার মাধ্যমে অবদান রাখা এবং পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়াই তাঁর সাহিত্যিক প্রত্যাশা।
Friends
সালমান সাদিক
@salmansadique
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Prasun Kumar Dey
@prasunkumardey
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Kaira Mugdhota
@kairamugdhota
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Jannatun Nur
@jannatun-nur
Mehedy Hasan
@mehedyhasan
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian



ছলনার ভিড়েও একটি নির্ভরযোগ্য আশ্রয়ের আকাঙ্ক্ষা ক্লান্ত হৃদয়ের সবচেয়ে গভীর প্রার্থনা হয়ে থাকে…..🤍🖤