-
কবিতা: আজও কি তুমি ভালোবাসো আমায়?
আমি অজান্তেই তোমার স্বপ্নে আসি, ভালোবাসি!
স্বপ্ন শেষে আবার ফিরে যাই।
ঘুম ভেঙে হয়তো আমাকে খোঁজো অযথাই।
বন্ধ চোখেই পাশ বালিশে হাত রেখে, সত্যিই কি তাই?কাউকে ভাবলেই নাকি স্বপ্ন হয়ে আসে সেই মানুষটা!
তবে কি আজও তুমি ভাবো আমায়?
আজও আমার নামটা ধরে অজান্তেই
ডেকে ওঠো গানের মাঝে অথবা কবিতায়?সত্যি করে বলো তো পূর্ণতা,
আজও কি তুমি ভালোবাসো আমায়?
নাকি নিছকই অতীতের ভুল ভেবে ভুলে যেতে চাও?
যেই বিরহ নিয়ে আমি আজও তোমার প্রতীক্ষায়।বলতে পারো, মানুষ কষ্ট পাবে জেনেও কেন ভালোবাসে?
কেন এত মানুষের মাঝেও বারবার তাকেই খুঁজে বেড়ায়?
কখনও কি আমাকে ভেবে বৃষ্টি নামে তোমার চোখের পাতায়?
সত্যিই আজও কি তুমি ভালোবাসো আমায়?–মেহেদী মারুফ
✍️ May 04, 202510 Comments-
-
-
কাউকে ভাবলেই নাকি স্বপ্ন হয়ে আসে সেই মানুষটা!
তবে কি আজও তুমি ভাবো আমায়? এই প্রশ্নটা একটু গভীর আর উত্তর টা দেওয়াও জটিল। দারুণ হয়েছে আপনার কবিতাটা একবারে হৃদয় ছুঁয়েছে। -
মধ্যরাতে চুপিসারে স্বপ্নে আসে সে, হাতে হাত রেখে নীরবে পাশে বসে, গভীর ভালোবাসায় পরম যত্নে চুম্বন করে চলে যায় কোন এক অজানা গন্তব্যে!
-

মেহেদী মারুফ
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
খালেদা আক্তার
@khaledaakhter
Syed Farah
@syedfarah
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
Dibyendu Sarkar
@dibyendusarkar
Sharif Uddin Jumman
@sharifuddinjumman



আপনার লেখা এই লাইনটা খুব ভালো লাগলো, “কেন এত মানুষের মাঝেও বারবার তাকেই খুঁজে বেড়ায়?” সত্যি বলতে, ভালোবাসার এই আকুতিগুলো মনের খুব গভীরে গিয়ে ধাক্কা দেয়। লেখাটা পড়ে বেশ অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে মনে।