-
কবিতা: ভালোবাসি না
আমাকে ভুলতে তোমায় এক হাজার বছর সময় দিলাম,
পারলে আমাকে ভুলে গিয়ে প্রমাণ করো, তুমি আমাকে ভালোই বাসোনি।একশো বছর পরে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম,
ভুলতে পেরেছো কিনা?
তোমার উত্তর ছিলো, “ভুলতে গেলেই তোমাকে আরও বেশি মনে পড়ে যায়।”দুইশো বছরে সেই একই প্রশ্ন,
ভুলতে পেরেছো কিনা?
তুমি বলেছিলে,
“তোমাকে ভুলে যাবো কোনো এক সময়।”তিনশো বছরে তোমায় বললাম,
“ভুলতে পেরেছো?”
তোমার উত্তর, “চেষ্টায় আছি।”চারশো বছরে আবার সেই প্রশ্ন,
উত্তর এলো, “এখনও মাঝরাতে তোমাকে স্বপ্ন দেখে চমকে উঠি।
পাশ ফিরে তোমাকে খুঁজি, কিন্তু পাইনা..
তবে ইচ্ছে করে তোমায় পড়ে না”এভাবে পাঁচশো, ছয়শো, সাতশো, বছর কেটে গেলো একই উত্তরে..
সাতশো বছর পর থেকে তোমায় আর খুঁজে পেলাম না আমি।
আমি দিশেহারা হয়ে গেলাম তোমার সাড়া না পেয়ে।সত্যিই তাহলে তুমি আমায় ভালোবাসোনি!!
তুমি “ভালোবাসি না” কথাটা বললেও শান্তি পেতাম।
অন্তত তোমার থেকে কিছু পাওয়া হতো..
কিন্তু তোমাকে হারিয়ে আমি সত্যিই ভালোবাসাহীন..আজ এক হাজার বছর পূর্ণ হলো,
আচমকা কোত্থেকে এসে তুমি আমায় ডেকে বললে,
“তোমাকে ভুলে গেছি আমি, এবার প্রমাণ পেলে তো? তোমাকে ভালোবাসি… না!!”আমি বললাম “তুমি ভালো না বাসলে এতটা বছরের হিসাব মেলালে কিভাবে?”
“ওই যে, না বলার আগেই তো ভালোবাসি বলেছি।
তুমি ভালোবাসো না??
আমিও বললাম, ” ভালোবাসি না”..–মেহেদী মারুফ
Jan 15, 202315 Comments-
-
-
-
মেহেদী মারুফ, ভালোবাসার এই দীর্ঘ অপেক্ষার অনুভূতিগুলো খুব মায়ার সঙ্গে ফুটিয়ে তুলেছেন যা পাঠকের মনে এক গভীর রেশ রেখে যায়। শব্দচয়নের মাঝে এক হাজার বছরের নীরবতাকে আপনি যেভাবে জীবন্ত করে তুলেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। অন্য লেখকদের লেখায় প্রতিক্রিয়া জানিয়ে ও তাদের কাজে মন্তব্য করে আমাদের এই সুন্দর পরিবেশটিকে আরো প্রাণবন্ত রাখতে পারেন।
-
আমি বললাম “তুমি ভালো না বাসলে এতটা বছরের হিসাব মেলালে কিভাবে?”
“ওই যে, না বলার আগেই তো ভালোবাসি বলেছি।
তুমি ভালোবাসো না??
আমিও বললাম, ” ভালোবাসি না”..৷ এই লাইন গুলো একদম কলিজায় গিয়ে লেগেছে, দারুণ লিখেছেন কবি 🥰 -
ভালোবাসা বড্ড কঠিন একটা শব্দ। কেউ কেউ এই ভালোবাসায় জয়ী হয়ে চিরসুখ লাভ করছে আবার কেউ এই ভালোবাসার পিছে ছুটতে ছুটতে নিজের গোটা জীবনই কাটিয়ে দিচ্ছে। আবার কারো কাছে ভালোবাসা শব্দটার অস্তিত্ব বিষাদের মতো যন্ত্রণাদায়ক হয়!❤️🩹

মেহেদী মারুফ
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
খালেদা আক্তার
@khaledaakhter
Syed Farah
@syedfarah
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
Dibyendu Sarkar
@dibyendusarkar
Sharif Uddin Jumman
@sharifuddinjumman



ভুলা যায় না।ভুলে যাওয়ার অভিনয় করতে হয়।ধন্যবাদ।