Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 4 weeks, 1 day ago

    কবিতা: তুমি তাই গো

    তুমি আমার কাব্য শহরের দীর্ঘ উপন্যাস,
    তুমি আমার বাদলা দিনে বৃষ্টির উচ্ছ্বাস।
    তুমি আমার চিলেকোঠার রঙচটা এক দেয়াল,
    তুমি আমার ভুলো মনের হঠাৎ আসা খেয়াল।

    তুমি আমার স্নিগ্ধ বিকেল, চায়ের কাপের ধোঁয়া
    তুমি আমার দমকা হাওয়ার আলতো শরীর ছোঁয়া।
    তুমি আমার মরুর বুকে কাষ্ঠ ফাঁটা রোদ,
    তুমি আমার নিষেধ মানার দীর্ঘ অবরোধ।

    তুমি আমার হিসেব ছাড়া ভালোবাসার ভাষা,
    তুমি আমার সন্ধ্যা ঘনার আবেগী প্রত্যাশা।
    তুমি আমার রবি সংগীত “পরাণো যাহা চায় গো”
    তুমি আমার সত্যিকারের তুমি আমার তাই গো।

    –মেহেদী মারুফ
    Apr 15, 2022

    5
    13 Comments
    • প্রিয় মানুষটি জীবনের প্রতিটি ঋতু, সুর আর নিঃশ্বাসে মিশে এক অনন্ত ভালোবাসার নাম হয়ে ওঠে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, বিশেষ করে শেষ লাইনটা দারুণ ছিল; আচ্ছা, এই কবিতাটি লেখার পেছনের গল্পটা কি খুব স্পেশাল কিছু?

      • প্রতিটা কবিতাই কোন না কোন স্পেশাল মুহুর্তকে ধারণ করে৷ এটাই ঠিক তেমনই কিছু বলতে পারো! 🙂

    • তুমি আমার অসাধ্য প্রেমের সাধনা

    • বৃষ্টি, চিলেকোঠা, চায়ের ধোঁয়া আর রবীন্দ্রসংগীত—সব মিলিয়ে প্রেমের এক কোমল, নস্টালজিক আবহ তৈরি হয়েছে।

    • আপনার প্রতিটি চরণে প্রিয় মানুষকে ঘিরে থাকা অজস্র অনুভূতির দারুণ বহিঃপ্রকাশ ঘটেছে, বিশেষ করে বৃষ্টির দিন আর চায়ের ধোঁয়া মিলিয়ে তৈরি করা দৃশ্যপটটি মনে এক স্নিগ্ধ আমেজ তৈরি করে। সম্পর্কের গভীরতা বোঝাতে আপনি যেভাবে রবীন্দ্রনাথের গানের সুরকে জড়িয়ে নিয়েছেন তা ভীষণ ভালো লেগেছে, তাই আপনার কলম থেকে এমন আরও লেখা পেতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব।

      • “আমারো পরাণো যাহা চায়, তুমি তাই” এই লাইনটা থেকেই মাথায় পুরো কবিতার আইডিয়া আসে৷!

    • এই লাইনটা এড করলে মন্দ হতোনা।

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar