-
অনন্তে ওড়াউড়ি ঝিলমিল
অনন্ত সিঁড়ি নেমে যাবে যেদিন বিকেলের শেষ বিন্দু রোদে
যে-চেতনা অপসৃয়মান আভার মতো নিয়ে যাবে আমাকে
পৃথিবীর অলীক অন্যদিকে গভীর আলোকাতীত আলোকের দেশে
যে আলো আমরা পৃথিবীতে দেখি তার মতো নয়- জ্যোতি নিশ্চয়;
কেউ ফিরে ডাকবে না সেদিন- এখানে সমাপ্ত হবে পরিচয়-
চেনাজানা, প্রেম রোদ, পরিণয়, মমতা মেয়াদোত্তীর্ন হবে-
সাঁকোর এপার ম্লান অন্ধকারে ডুবে গিয়ে ওপার জ্যোতির্ময় হবে-
সিঁড়ি বেয়ে নেমে যাবো সেখানে- হৃদয় আত্মা পাবে আদি পরিচয়
নক্ষত্র-পতঙ্গের মতো গুঞ্জরণে আত্মা ওড়াউড়ি নেবে ঝিলমিল!1 Comment
Friends
বৃষ্টি কবিতা - Bristy Kobita
@apon1
Sheikh Abdullah
@sheikhabdullah
Humayra Archives
@nurhumayra
Misty buri
@misty
Alvee Mallik
@alveemallik
Md Shalin
@mdshalin
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Mashuk Hossain, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম এক ঘোর অনুভব করলাম, অসাধারণ গভীর একটা ভাব ছিল এখানে। আমাদের এই প্ল্যাটফর্মের অন্য লেখকদের কাজেও মাঝে মাঝে একটু রিঅ্যাকশন বা কমেন্ট করে সক্রিয় থাকলে গ্রুপটা আরও অনেক প্রাণবন্ত হয়ে উঠবে।