-
তুমি আমার মা
মাসুম আবদুল্লাহতুমি আমার জীবন-মরণ
তুমি আমার ত্রি-ভূবন।তোমার রক্তরেণুতে সূচনাবাস
তোমার উদরে দীর্ঘ দশ-মাস।তোমার লহু মেখে বেঁচে থাকা
তোমার শ্বাস-প্রশ্বাসে দম ফুকা।তোমার ধৈর্যে দুনিয়ায় আসা
তোমার মায়ায় জন্ম-সুখে ভাসা।তোমার উষ্ণ পরশে চোখ খোলা
দুধের ধারি চুষে-শুষে জীবন মেলা।তোমার কোলে বেড়ে ওঠা
নকশি আঁচলে স্বপ্ন-আঁটা।তোমার মুখে ভাষা শেখা
আঙ্গুল চেপে হাঁটার দেখা।তোমার সাধনায় জীবন গড়া
তোমার যত্নে সফল স্বপ্নে চড়া।তোমার দোয়ায় জীবন সর্ব-সেরা
বিদ্যা-বিত্ত সব সাজানো পসরা।তোমার খুশিতে জান্নাতের দেখা
তোমার সন্তোষে ভাগ্য লেখা।তুমি আমার জনম দুখিনী ‘মা’
তুমি আমার স্বর্গ তিলোত্তমা।
তুমি আমার মা
মাসুম আবদুল্লাহ
বনশ্রী, রামপুরা-ঢাকা১৩/০৭/২১
মঙ্গলবার
বিকাল ৩ : ২৫3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor


মা বড় ধন রক্তের বন্ধন যদিবা পর হয় তা নারীর কারণ। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।